পোস্টগুলি

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান

আমরা যারা বাজরিগার ও ককাটিয়েল পাখি পালি, কম বেশি সবাই একটি পরিচিত সমস্যার সম্মুখিন হয়েছি তা হচ্ছে, পাখির চোখে পানি পরা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ বন্ধ করে রাখা ইত্যাদি। বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে চোখে গরম পরলে, ভাইরাস, ফাঙ্গাস এবং পাখি মারামারি করলে। আমিও অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং সমাধানে ব্যবহার করে আসছি পপুলার কোম্পানীর সিভডেক্স ভেট ড্রপটি। এই সিভডেক্স ভেট ড্রপটি প্রকৃত অর্থে অনেক কাজ করে বিশেষ করে আমি এর ব্যবহারে অনেক সুফল পেয়েছি। এই ড্রপটির মূল্য ৮০ টাকা লেখা থাকলেও আমি ৭০ টাকা দিয়ে কিনে থাকি। কিভাবে বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যা সমাধানে এই সিভডেক্স ভেট ড্রপটি ব্যবহার করবেন ? এই ড্রপটি ব্যবহার করা খুবই সহজ। ৫ মিলি এই ড্রপটি দিনে ৩ বার ( সকাল, দুপুর এবং সন্ধ্যা ) ১ ফোঁটা করে আক্রান্ত চোখে ৭ দিন দিতে হবে। এই ৭ দিনে পাখির চোখের সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাবে।

বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন – বছরব্যাপী

ছবি
আমরা যারা কম বেশি বাজরিগার ও ককাটিয়েল পাখি পালন করি, কমবেশি সবাই একটা ঝামেলায় দিয়ে যেতে হয় পাখির ব্রীডিং এর সময় খাদ্য নিয়ে, বিশেষ করে শস্যদানা নিয়ে। আর কিছু অসাধু পাখি ব্যবসায়ী তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত খাবার দাম বাড়িয়ে অতি মুনাফা পকেটে ঢুকিয়ে নেয়। ঐ সকল মুনাফালোভী ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে এবং নিজের শখের পাখির জন্য আজকের এই লেখায় আমি বিশেষ করে ঐ বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন নিয়ে আলোচনা করবো যা কিনা আপনি পুরো এক বছরের জন্য মজুদ করে রাখতে পারবেন এবং ব্রীডিং এর সময় পাখির খাবার নিয়ে ঝামেলায় পরতে হবে না। আমাদের দেশে তথা বাংলাদেশে যেসকল Bird Seed mix – পাখির সীড মিক্স সহজে পাওয়া যায় তা হলঃ Bird Seed mix – পাখির সীড মিক্স Paddy – ধান Niger and linseed – গুজি তিল ও তিসি Foxtail Millet – কাউন         Proso Millet – চিনা           উপরের শস্যদানা দিয়ে আপনি সারাবছরের জন্য মজুদ করতে পারেন ৪০% চিনা, ৩০% কাউন, ধান ২০%, তিশি ও গুজি তিল ১০%। উল্লেখ্যঃ ৪০% চিনার মধ্যে আপনি কালো মিলেট ( Black M...

ককাটিয়েল পাখি পরিচিতি

ছবি
ককাটিয়েল হল কাকাতুয়া পরিবারের একটি পাখি । এদের উৎপত্তি ও বিচরণ অস্ট্রেলিয়ায় । অস্ট্রেলিয়ার জলাভূমি, ঝোপঝাড় ও গুল্মভুমিগুলোতে এদের বসবাস করার স্থান । এদের শরীরের সবচেয়ে সুন্দর অংশটি হলো এদের ঝুঁটি । খাঁচায় পালন করা ককাটিয়েল সাধারণত ১৬ থেকে ২৫ বছর বাঁচে। সূত্র অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ককাটিয়েল ১০ থেকে ১৫ বছর বাঁচে। ককাটিয়েলের ৩২ বছর বেঁচে থাকারও ঘটনা আছে । একটি ককাটিয়েল পাখি অবশ্য ৩৬ বছর ও বেঁচে ছিল । এগুলো সাধারণত নির্ভর করে খাবার, পরিবেশ আর পরিচর্যার উপর । বিভিন্ন দেশের পাখি বিশেষজ্ঞরা ককাটিয়েলর মিউটেশন নিয়ে গবেষণা করে প্রায় ১৫ টিরও অধিক যার মধ্যে নরমাল গ্রে , লুটিনো , এলবিনো , হেভি পাইড , লাইট পাইড , পার্ল , সিনামন , পার্ল পাইড , ওয়াইট ফেস উৎপাদন করতে সক্ষম হয় । ককাটিয়েল পাখির খাবারঃ ককাটিয়েল সীড মিক্স প্রকৃতিতে এরা বিভিন্ন ধরণের খাবার খেয়ে থাকে। খাঁচায় সীডমিক্সের পাশাপাশি অঙ্কুরিত বীজ, বিভিন্ন রকমের ফল ও শাক-সবজি যেমন কলমি শাক, লাল শাক,পালং শাক, ধনিয়া পাতা, লেটুস পাতা, ব্রকোলি, শসা, গাজর, লেটুস পাতা, পেপে, শসা, মিস্টি কুমড়া ,অঙ্কুরিত বীজ, ইত্যাদি দেয়া যায়। সীডমিক্সে আমরা...

৫ টা ডিম থেকে ৫টা ককাটেল পাখির বাচ্ছা

ককাটেল পাখিঃ গ্রে ককাটেল পাখি থেকে ৫টি বাচ্ছা পেয়েছি ৫ টা ডিম থেকে। বলা যায় শতভাগ হ্যাচিং সফলতা। গ্রে পাখি ভালো ডিম বাচ্ছা করে এটা সবারই জানা, কিন্তু আমি নিজে এই প্রথম এই বাস্তব অভিজ্ঞতা পেলাম। যেহেতু ৫ টি ককাটেল বাচ্ছা ফুটিয়েছে সেই হিসেবে ওদের খাবারের দিকে অনেক খেয়াল রাখতে হয়। ওদের খাবারের মধ্যে আমি দিয়ে থাকিঃ ১) শষ্যদানাঃ সাদা মিলেট, লাল মিলেট, হলুদ মিলেট, কালো মিলেট, ক্যানারি, সূর্যমূখি বীজ, কুসুম বীজ, পোলাও ধান। ২) সফট ফুড বা নরম খাবারঃ গম এবং ছোলা মিক্স। রাতে পানিতে ভিজিয়ে ১২ ঘন্টা পর খেতে দেয়া হয় ৩) প্রোটিনঃ প্রতিদিন সিদ্ধ ডিম দেয়া হয় হাই প্রোটিন এর জন্য উপরের ভিডিওটি রেকর্ড করা হয়েছিল যখন আমি ওদের নেস্টীং ট্রে পরিষ্কার করছিলাম।

পাখির জন্য আদা বা Ginger এর উপকারিতা

আদার ইংরেজি নাম Ginger এবং বৈজ্ঞানিক নাম Zingiber officinale । আদা একটি উদ্ভিদ মূল যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা খাদ্য শিল্পে, পানীয় তৈরীতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরীতে ব্যবহার করা হয়। ৫০০০ বছর পুর্বে থেকে আদা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইহাতে প্রায় ৫০ ধরনের এন্টিঅক্সিডেন্ট বিদ্যমান। আদার অনেক ঔষধি গুন আছে । আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে একটি হচ্ছে আদা। মহৌষধ নামে খ্যাত এ আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভেষজ গুণ। প্রায় ২০০০ বছর আগে থেকে চীনা ভেষজবিদেরা নানা শারীরিক সমস্যায় আদা ব্যবহার করে আসছেন। আদাতে আছে শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট, এন্টি-ইনফ্লেমেটরি ও অ্যালার্জি প্রতিরোধক উপাদান। যা একাধিক সমস্যা দূর করতে সক্ষম। এ আদায় রয়েছে-ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, লবণ, পটাশিয়াম, ভোলাটাইল, অয়েল ইত্যাদি। এটি একটি ভেষজ ওষুধ। পাখির খামার ব্যবস্থাপনায় আদার ব্যবহারে যে গুনাগুন রয়েছে তা নিচে তুলে ধরা হলঃ পাখির ঠান্ডা লাগায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে। ১ চা চামচ আদার রস + ১ চা চামচ তুলসীর ...

Budgerigar Bird Seed Mix for Breeding - বাজরিগার পাখির আদর্শ খাবার ব্রীডিং এর জন্য

আদর্শ খাবার বা SEED MIX অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে বাজরিগার পাখি থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য। পুষ্টিগুন সমৃদ্ধ খাবার বাজরিগার পাখিকে যেমন সুস্থ রাখে ঠিক তেমনি বাচ্ছার দৈহিক গঠনেও অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কিন্তু আমরা যারা নতুন পাখি পালক, জেনে বা  না জেনে বাজার থেকে গতানুগতিক খাবার নিয়ে এসে পাখিকে খেতে দেয় যার মধ্যে বাজরিগার পাখির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুন থাকে না। যার ফলে বাজরিগার পাখি ডিম দেয়ার পরে দুর্বল হয়ে যায় এবং অনেকাংশে ডিম থেকে বাচ্ছা ফুটে না, ফুটলেও বাচ্ছা বেশি দিন ঠিকে না। বাজরিগার পাখির ব্রীডীং এর সমস্যার সমাধানে এবং নতুন পাখি পালকদের সুবিধার্থে, আমরা পুষ্টিগুন সমৃদ্ধ একটি আদর্শ মানের ১০ কেজি খাবারের তালিকা তৈরি করে দিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে।

Vitamin Course for Budgerigar and Cockatiel Birds - বাজরিগার ও ককাটেল পাখির ভিটামিন কোর্স

ভিটামিন – বাজরিগার, ককাটেল এবং অন্যান্য পাখির জন্য বেশ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে বিশেষ করে ব্রীডিং মৌসুমে। ভিটামিন শূন্যতায় থাকা কোনো পাখিকে যদি ব্রীডিং করতে দেয়া হয় সেই ক্ষেত্রে একজন ব্রীডারকে নানা রকম ঝামেলায় পরতে হয় যেমনঃ ডিম না জমা, ডিমের ভিতর বাচ্ছা মরে যাওয়া, বাবা মা বাচ্ছাদের পশম খেয়ে ফেলা, বাচ্ছাদের রক্তাক্ত করে ফেলা সহ আরো অনেক সমস্যা। পাখির ভিটামিন শূন্যতায় ভোগার ফলে বিভিন্ন সমস্যা এড়ানোর জন্য আমি আমার দীর্ঘ ৩-৪ বছরে অভিজ্ঞতার আলোকে মাসিক ভিত্তিতে ভিটামিন কোর্স করিয়ে থাকি এবং আপনাদের সুবিধার জন্য নিচে সেই তালিকাটি প্রকাশ করা হল। Vitamin Course – ভিটামিন কোর্স মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ ১ তারিখ = Liva-Vit ২ তারিখ = Liva-Vit ৩ তারিখ = Liva-Vit ৪ তারিখ = Liva-Vit ৫ তারিখ = Liva-Vit ৬ তারিখ = সাধারন পানি ৭ তারিখ = সাধারন পানি মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ ১৫ তারিখ = ACV ১৬ তারিখ = ACV ১৭ তারিখ = ACV ১৮ তারিখ = ACV ১৯ তারিখ = ACV ২০ তারিখ = সাধারন পানি ২১ তারিখ = সাধারন পানি মাসের  ৮ তারিখ থেকে ১৪ তারিখ ৮ তারিখ = BoostBryd-N ৯ তারিখ = BoostBryd-N ১০ তারিখ = BoostBryd-...