BIRD DEWORMING - পাখির কৃমিনাশক

Bird Deworming – পাখির কৃমিনাশক কোর্সের জন্য যে সকল মেডিসিন এর প্রয়োজন হবে, তা হলঃ

১) Electromin Powder

2) Avinex Powder

৩) BoostBryd N – Liquid

৪) Liva Vit – Liquid

কিভাবে এই কৃমিনাশক কোর্স টি করাবেন?
—————————————–

এই কৃমিনাশক কোর্সটি করাতে আপনার ১০ দিনের মত সময় প্রয়োজন হবে।

* ১ম এবং ২য় দিন লিভা ভিট ( লিভার টনিক ) দিতে হবে

* ৩য় দিন এভিনেক্স (কৃমির ঔষুধ) দিতে হবে

* ৪র্থ এবং ৫ম দিন আবার লিভা ভিট ( লিভার টনিক ) দিতে হবে

* ৬ষ্ঠ থেকে ১০ম দিন পর্যন্ত বুসব্রীড এন ( মাল্টি ভিটামিন ) দিতে হবে।

কোন মেডিসিন কতটুকু পরিমান ব্যবহার করতে হবে?
—————————————–

* লিভা ভিট – ১ মিলি লিকুইড, প্রতি ১ লিটার পানির সাথে মিশিয়ে একটানা ২ দিন ব্যবহার করতে হবে। ৬ – ৮ ঘন্টার বেশি এই পানি ব্যবহার করা যাবে না।

* এভিনেক্স – ১ গ্রাম পাউডার, প্রতি ১ লিটার পানির সাথে ১ দিন ব্যবহার করতে হবে। ৬ – ৮ ঘন্টার বেশি এই পানি ব্যবহার করা যাবে না।

* ইলেক্ট্রোমিন – ১ গ্রাম পাউডার, প্রতি ২ লিটার পানির সাথে মিশিয়ে যেদিন এভিনেক্স ব্যবহার করবেন সেইদিন দিবেন।।

* বুস্টব্রীড এন – ২ মিলি লিকুইড, প্রতি ১ লিটার পানির সাথে মিশিয়ে একটানা ৫ দিন ব্যবহার করতে হবে। ৬ – ৮ ঘন্টার বেশি এই পানি ব্যবহার করা যাবে না।

এই কৃমিনাশক কোর্স কোন কোন পাখির উপর ব্যবহার করা যাবে?
—————————————–

আপনি এই কৃমিনাশক কোর্সটি হাঁস, মুরগি, কবুতর, ককাটিয়েল, বাজরিগার, লাভ বার্ড সহ অন্যান্য পাখির জন্য ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, যেসকল পাখির বাচ্ছা আছে তাদেরকে এই কৃমিনাশক কোর্সটি করাবেন না এবং গরমের সময় এই কোর্সটি না করানোর চেষ্টা করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

BLCB এর বাজরিগার প্রদর্শনী প্রতিযোগিতা পুরস্কার বিতরণী