বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন – বছরব্যাপী
আমরা যারা কম বেশি বাজরিগার ও ককাটিয়েল পাখি পালন করি, কমবেশি সবাই একটা ঝামেলায় দিয়ে যেতে হয় পাখির ব্রীডিং এর সময় খাদ্য নিয়ে, বিশেষ করে শস্যদানা নিয়ে। আর কিছু অসাধু পাখি ব্যবসায়ী তো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত খাবার দাম বাড়িয়ে অতি মুনাফা পকেটে ঢুকিয়ে নেয়।
ঐ সকল মুনাফালোভী ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে এবং নিজের শখের পাখির জন্য আজকের এই লেখায় আমি বিশেষ করে ঐ বাজরিগার ও ককাটিয়েল পাখির ব্রীডিং খাদ্য মিশ্রন নিয়ে আলোচনা করবো যা কিনা আপনি পুরো এক বছরের জন্য মজুদ করে রাখতে পারবেন এবং ব্রীডিং এর সময় পাখির খাবার নিয়ে ঝামেলায় পরতে হবে না।
আমাদের দেশে তথা বাংলাদেশে যেসকল Bird Seed mix – পাখির সীড মিক্স সহজে পাওয়া যায় তা হলঃ





উপরের শস্যদানা দিয়ে আপনি সারাবছরের জন্য মজুদ করতে পারেন ৪০% চিনা, ৩০% কাউন, ধান ২০%, তিশি ও গুজি তিল ১০%।
উল্লেখ্যঃ ৪০% চিনার মধ্যে আপনি কালো মিলেট ( Black Millet ) এবং লাল মিলেট ( Red Millet ) যুক্ত করবেন ১৫%।


এবার চলুন কিছু বাস্তবসম্মত কিছু হিসাব নিকাশ করিঃ
যদি আপনার ৫ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ১২৫০ গ্রাম + ৩৭৫ গ্রাম + ৩৭৫ গ্রাম
- কাউন ৩০% = ১,৫০০ গ্রাম
- ধান ২০% = ১০০০ গ্রাম
- তিসি ৫% = ২৫০ গ্রাম
- গুজি তিল ৫% = ২৫০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix: ৫ কেজি
যদি আপনার ১০ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ২,৫০০ গ্রাম + ৭৫০ গ্রাম + ৭৫০ গ্রাম
- কাউন ৩০% = ৩, ০০০ গ্রাম
- ধান ২০% = ২, ০০০ গ্রাম
- তিসি ৫% = ৫০০ গ্রাম
- গুজি তিল ৫% = ৫০০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix : ১০ কেজি
যদি আপনার ২০ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ৫,০০০ গ্রাম + ১,৫০০ গ্রাম + ১,৫০০ গ্রাম
- কাউন ৩০% = ৬,০০০ গ্রাম
- ধান ২০% = ৪,০০০ গ্রাম
- তিসি ৫% = ১০০০ গ্রাম
- গুজি তিল ৫% = ১০০০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix : ২০ কেজি
যদি আপনার ৩০ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ৭,৫০০ গ্রাম + ২,২৫০ গ্রাম + ২,২৫০ গ্রাম
- কাউন ৩০% = ৯,০০০ গ্রাম
- ধান ২০% = ৬,০০০ গ্রাম
- তিসি ৫% = ১,৫০০ গ্রাম
- গুজি তিল ৫% = ১,৫০০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix : ৩০ কেজি
যদি আপনার ৫০ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ১২,৫০০ গ্রাম + ৩,৭৫০ গ্রাম + ৩,৭৫০ গ্রাম
- কাউন ৩০% = ১৫,০০০ গ্রাম
- ধান ২০% = ১০,০০০ গ্রাম
- তিসি ৫% = ২,৫০০ গ্রাম
- গুজি তিল ৫% = ২,৫০০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix : ৫০ কেজি
যদি আপনার ১০০ কেজি খাবার প্রয়োজন হয়ঃ
- চিনা ২৫% + কালো মিলেট ৭.৫% + লাল মিলেট ৭.৫% = ২৫,০০০ গ্রাম + ৭,৫০০ গ্রাম + ৭,৫০০ গ্রাম
- কাউন ৩০% = ৩০,০০০ গ্রাম
- ধান ২০% = ২০,০০০ গ্রাম
- তিসি ৫% = ৫,০০০ গ্রাম
- গুজি তিল ৫% = ৫,০০০ গ্রাম
মোট শস্যদানা বা Seed Mix : ১০০ কেজি
গুরুত্বপূর্নঃ উপরে উল্লেখিত শস্যদানার পাশাপাশি আপনারা আলাদা বাটিতে বা খাবার দেয়ার পাত্রে ক্যানারি দিতে পারেন এবং অতিরিক্ত সূর্যমূখী বীজ দিবেন ককাটিয়েল পাখির জন্য। ক্যানারি এবং সূর্যমূখি বীজ এর মজুদের পরিমান নির্ভর করবে আপনার নিজের উপর।


এইতো গেল বাজরিগার ও ককাটিয়েল পাখির খাদ্য মিশ্রন – শস্যদানা নিয়ে। কিন্তু ব্রীডিং টনিক এবং সফট ফুড বা নরম খাবার হিসেবে আপনি দিতে পারেন গম এবং চনা / ছোলা সিদ্ধ।
প্রতিদিন পরিমান মত সিদ্ধ ডিমও দেয়া যায় যখন বাজরিগার ও ককাটিয়েল পাখির বাচ্ছা ফুটবে ডিম থেকে। গম, চনা এবং ডিম যেহেতু সারা বছর পাওয়া যায়, তাই এইগুলো মজুদের কোনো প্রয়োজন নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন