পোস্টগুলি

গম মিশ্রিত ডিমের তৈরি এগফুড

[vc_row][vc_column][vc_column_text]এগফুড বাজরিগার পাখির জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এই খাবার বাজরিগার পাখির অনেক প্রিয় এবং নরম হওয়াতে বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হয়। তাছাড়া এই খাবার বাচ্ছার শারীরিক বৃদ্ধি এবং হজম শক্তিতে অনেক সাহায্য করে। এগফুড অনেকভাবে বানানো যায় বিভিন্ন উপকরণের সাহায্যে। নিচের ভিডিওতে আমি শুধুমাত্র সিদ্ধ গম এবং ডিম ব্যবহার করে এগফুড বানিয়েছি।[/vc_column_text][/vc_column][/vc_row]

বাজরিগার পাখির গাঁজর খাওয়া

[vc_row][vc_column][vc_column_text]গাঁজর বাজরিগার পাখির জন্য একটি পুষ্টিগুন সমৃদ্ধ খাবার। এতে রয়েছে  কার্বস, ফাইভার, ভিটামিন, বায়োটিন, পটাসিয়ামসহ আরো অন্যান্য খাদ্য গুনাগুন যা কিনা আপনার বাজরিগার স্বাস্থ্যের জন্য বেশ ভাল। নিচের ভিডিওতে দেখুন বাজরিগার পাখি গাঁজর পেয়ে কি খুশি… [/vc_column_text][/vc_column][/vc_row]

বাজরিগার ব্রীডার চট্টগ্রাম ► বাজরিগার পাখির জাত এবং বাসস্থান

ছবি
বাজরিগার ব্রীডার চট্টগ্রাম ভিডিও ব্লগে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার সংগ্রহে থাকা বিভিন্ন জাতের বাজরিগার পাখি এবং তাদের বাসস্থান। বাজরিগার পাখির বিভিন্ন জাত হিসেবে এইখানে আছে White DF, Yellow DF, Albino, Lutino, Pied, Spangle, Wild Green এবং আরো অন্যান্য জাত। কিছু বাজরিগার জোড়াকে ব্রীডিং করতে দিলাম এবং বাকীগুলো বিশ্রামে আছে।

ডিম নিয়ে যত সমস্যার সমাধান

ছবি
ডিম ভেঙ্গে ফেলে, ঠিকমত ডিম দেয় না, ডিমের খোসা নরম, ডিম আটকানো, ডিম থেকে বাচ্ছা ফুটে না, ডিমের ভিতর বাচ্ছা মারা যায়, ডিমের আকার ছোট সহ বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সব সময় এই অভিযোগগুলো করি। যারা নতুন বাজরিগার পাখি বা কবুতর পালেন তারা তো করেন সাথে যারা অনেক সময় ধরে কবুতর বা পাখি পালেন তারাও এই সমস্যায় ভুগেন। আসুন একটু সময় নিয়ে নিচের এই লেখাগুলো পড়ে দেখার চেষ্টা করিঃ বাজরিগার বা কবুতর জোড়াটি হয়ত প্রথমবার ডিম দিয়েছে, ছেলে বা মেয়ে যেকোনো একজন বা উভয়ই মানসিক অশান্তিতে আছে, কবুতর বা বাজরিগার পাখিকে ঠিকমত বিশ্রাম না দিয়ে ধারাবাহিকভাবে ডিম বাচ্ছা করান, ব্লাড বা রক্তের পরিবর্তন না করানো, ভিটামিন এবং পুষ্টিকর খাদ্যের অভাব। Budgerigar Breeder in CTG ডিম নিয়ে যত সমস্যার সমাধানঃ প্রথমবার কবুতর বা বাজরিগার পাখিকে ডিম বাচ্ছা করানোর সময় একটু বুদ্ধি খরচ করবেন। মেয়ে কবুতর বা বাজরিগার পাখির সাথে আগে ডিম বাচ্ছা করেছে এমন একটি ছেলে কবুতর বা বাজরিগার পাখি দিন। ঠিক তেমনি ছেলে কবুতর বা বাজরিগার পাখির সাথে পূর্বে ডিম বাচ্ছা করেছে এমন মেয়ে কবুতর বা বাজরিগার পাখি দিন। মানসিক অশান্তি দূর করার জন্য ইলেক্ট্রোমিন স্যালাই...

বান্দরবনের খাঁটি মধু

ছবি
বান্দরবন থেকে সংগ্রহ করা ১০০ ভাগ খাঁটি মধু। এই ২৫০ মিলি এক বোতল খাঁটি মধুর দাম নিয়েছে ৩৩০ টাকা। দাম বেশি কি কম নিল তা জানি না কিন্তু বাজরিগার পাখির জন্য শতভাগ খাঁটি মধু সংগ্রহ করতে পেরে অনেক ভাল লাগছে। খাঁটি মধুর গুণাবলিঃ বান্দরবনের খাঁটি মধু শীতকালে পাখিকে সুস্থ রাখতে অনেকেই মধু ব্যবহার করেন। কিন্তু মধু শতভাগ খাঁটি না হলে পাখির উপকার তো হবেই না বরং ক্ষতি হবার সম্ভাবনা থাকে। বাজারে যেসব মধু পাওয়া যায় [ যেমন ডাবর হানি ] সেগুলো বেশিরভাগই খাঁটি নয় , সেগুলোতে চিনি ও বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। পাখির খাবার পানির ফিল্টারে ২৫০ মিলি তে ৫ গ্রাম = ১ চা চামচ মধু খেতে দিন সকালে, ৬ ঘন্টা পর ফেলে দিয়ে সাধারণ পানি দিন। খাঁটি মধু প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের একটি চমৎকার উৎস। বৈজ্ঞানিক গবেষনায় প্রমাণিত হয়েছে যে, মধু শক্তিশালী ব্যাকটেরিয়া নিরোধক। ৬০ ধরনেরও বেশী ব্যাকটেরিয়ার বিপক্ষে মধু এন্টিবায়োটিক ঔষধের থেকেও বেশি কার্যকর ভূমিকা পালন করে। মধু শতভাগ প্রাকৃতিক হওয়ার কারনে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মধুতে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, সেডিয়াম ক্লোরিন,...

পাখি পালনে লক্ষ্য টাকা আয় - চটকদার বিজ্ঞাপন থেকে সাবধান

একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসেনা, কাউকে পাখি পালার প্রতি আগ্রহী করার জন্য “রপ্তানী সম্ভব”, “স্বাবলম্বী হওয়া সম্ভব”, “টাকা ইনকাম করা সম্ভব” এরকম বাক্যগুলো কেন ব্যবহার করা লাগে? পাখি কি তার ডাকাডাকি, আচার আচরণ, রঙিন পালক আর তার মেধা দিয়ে কম মুগ্ধতা ছড়ায় যে তাকে গ্রহণ করার জন্য কাউকে লোভ দেখানো লাগবে? বড় বড় ভিত্তিহীন স্বপ্ন দেখানো লাগবে? জোর করে পাখির প্রতি আগ্রহী করে লাভটা কি হচ্ছে? যে ব্যক্তি পাখি পছন্দ করে সে কি টাকা আয় না করতে পারলেও পাখি পুষবে না? ঠিক আছে আমি মানলাম যে বেশি বেশি পাখি পালক সৃষ্টির উদ্দেশ্যে এই বাক্যগুলো ব্যবহার করা হচ্ছে, কিন্ত ফলাফল টা কি আসছে? কেউ যদি নিজের সর্বস্ব বেচে কিনে পাখির ব্যবসা শুরু করে অভিজ্ঞতা এবং ধারণার অভাবে সফল হতে না পেরে পথে বসে যায় তখন যারা এসব বড় বড় বাক্যগুলো বলে বেড়াচ্ছে তাদের কি খুঁজে পাওয়া যাবে?? আচ্ছা ধরে নিলাম সবাই সফল হল, সবাই ঝুড়ি ঝুড়ি বাচ্চা উৎপাদন করলো, কিন্ত এত পাখি যাবে কোথায়? রপ্তানীর ব্যাপারে অনেক আগে থেকেই অনেক কিছু শুনে আসছি কিন্ত আমার জানামতে এখনও কেউই সেটা করতে সফল হয়নাই এবং আমি যতদুর জানি ২০১...

BLCB এর বাজরিগার প্রদর্শনী প্রতিযোগিতা পুরস্কার বিতরণী

আগামি ১০-০৩-২০১৭ তারিখে Bird Lovers Community Of Bangladesh(BLCB) কর্তৃক আয়োজিত “”টপ বাজরিগার শো”” এর ফলাফল ঘোষনা করা হবে এবং পুরস্কার বিতরন করা হবে। সকলকে উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। ১ম_পুরস্কার: ১জোড়া ব্রীডিং বাজরিগার। ২য়_পুরস্কার: ১ জোড়া এডাল্ট বাজরিগার। ৩য়_পুরস্কার: ১ জোড়া বেবি বাজরিগার। আর ১ম স্থান থেকে ১০ম স্থান পর্যন্ত BLCB টি-শার্ট তো থাকছেই। ফলাফল_ঘোষনা: সকাল ১১ টায়(যা ফেসবুকেই আপডেট পাবেন) পুরস্কার_বিতরন: বিকাল ৪.৩০ ঘটিকা স্থান: ডি.সি হিল বিশেষ_দ্রষ্টব্য : যাদের নাম ১ম-১০ম প্রাইজের মধ্যে আসবে।তারা পুরস্কার বিতরনীর দিন উপস্থিত না থাকলে,পরে আর কোনোওভাবে পুরস্কার পাবেন না। পুরস্কার বাতিল করা হবে। পরিবার-পরিজন,বন্ধুবান্ধব সকলে আমন্ত্রিত। চলে আসেন সবাই,কথা হবে,আড্ডা হবে, সর্বোপরি একটি পাখাল পরিবেশ তৈরি হোক এটাই BLCB পরিবারের প্রত্যাশা। ধন্যবাদ। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.facebook.com/events/1163177397113468/