বান্দরবনের খাঁটি মধু

বান্দরবন থেকে সংগ্রহ করা ১০০ ভাগ খাঁটি মধু। এই ২৫০ মিলি এক বোতল খাঁটি মধুর দাম নিয়েছে ৩৩০ টাকা। দাম বেশি কি কম নিল তা জানি না কিন্তু বাজরিগার পাখির জন্য শতভাগ খাঁটি মধু সংগ্রহ করতে পেরে অনেক ভাল লাগছে।

খাঁটি মধুর গুণাবলিঃ

বান্দরবনের খাঁটি মধু
বান্দরবনের খাঁটি মধু

শীতকালে পাখিকে সুস্থ রাখতে অনেকেই মধু ব্যবহার করেন। কিন্তু মধু শতভাগ খাঁটি না হলে পাখির উপকার তো হবেই না বরং ক্ষতি হবার সম্ভাবনা থাকে। বাজারে যেসব মধু পাওয়া যায় [ যেমন ডাবর হানি ] সেগুলো বেশিরভাগই খাঁটি নয় , সেগুলোতে চিনি ও বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে। পাখির খাবার পানির ফিল্টারে ২৫০ মিলি তে ৫ গ্রাম = ১ চা চামচ মধু খেতে দিন সকালে, ৬ ঘন্টা পর ফেলে দিয়ে সাধারণ পানি দিন।

খাঁটি মধু প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের একটি চমৎকার উৎস। বৈজ্ঞানিক গবেষনায় প্রমাণিত হয়েছে যে, মধু শক্তিশালী ব্যাকটেরিয়া নিরোধক। ৬০ ধরনেরও বেশী ব্যাকটেরিয়ার বিপক্ষে মধু এন্টিবায়োটিক ঔষধের থেকেও বেশি কার্যকর ভূমিকা পালন করে। মধু শতভাগ প্রাকৃতিক হওয়ার কারনে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মধুতে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, সেডিয়াম ক্লোরিন, সালফার, আয়রণ, ফসফেট, কপার, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক। খাঁটি মধূতে প্রচুর পরিমানে ভিটামিন B1, B2, C, B6, B5 এবং B3 থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান