ডিম নিয়ে যত সমস্যার সমাধান

ডিম ভেঙ্গে ফেলে, ঠিকমত ডিম দেয় না, ডিমের খোসা নরম, ডিম আটকানো, ডিম থেকে বাচ্ছা ফুটে না, ডিমের ভিতর বাচ্ছা মারা যায়, ডিমের আকার ছোট সহ বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সব সময় এই অভিযোগগুলো করি। যারা নতুন বাজরিগার পাখি বা কবুতর পালেন তারা তো করেন সাথে যারা অনেক সময় ধরে কবুতর বা পাখি পালেন তারাও এই সমস্যায় ভুগেন।

আসুন একটু সময় নিয়ে নিচের এই লেখাগুলো পড়ে দেখার চেষ্টা করিঃ

  • বাজরিগার বা কবুতর জোড়াটি হয়ত প্রথমবার ডিম দিয়েছে,
  • ছেলে বা মেয়ে যেকোনো একজন বা উভয়ই মানসিক অশান্তিতে আছে,
  • কবুতর বা বাজরিগার পাখিকে ঠিকমত বিশ্রাম না দিয়ে ধারাবাহিকভাবে ডিম বাচ্ছা করান,
  • ব্লাড বা রক্তের পরিবর্তন না করানো,
  • ভিটামিন এবং পুষ্টিকর খাদ্যের অভাব।
Budgerigar Breeder in CTG
Budgerigar Breeder in CTG

ডিম নিয়ে যত সমস্যার সমাধানঃ

  • প্রথমবার কবুতর বা বাজরিগার পাখিকে ডিম বাচ্ছা করানোর সময় একটু বুদ্ধি খরচ করবেন। মেয়ে কবুতর বা বাজরিগার পাখির সাথে আগে ডিম বাচ্ছা করেছে এমন একটি ছেলে কবুতর বা বাজরিগার পাখি দিন। ঠিক তেমনি ছেলে কবুতর বা বাজরিগার পাখির সাথে পূর্বে ডিম বাচ্ছা করেছে এমন মেয়ে কবুতর বা বাজরিগার পাখি দিন।
  • মানসিক অশান্তি দূর করার জন্য ইলেক্ট্রোমিন স্যালাইন দিন সপ্তাহে ৫ দিন। এই স্যালাইনের খুচরা মূল্য ১০ টাকা এবং বক্স নিলে দাম পরবে ৭০ টাকা (এক বক্সে ১০ প্যাকেট থাকে)। যদিও বক্সের গায়ে ৭৫ টাকা লেখা আছে।
  • কবুতর বা বাজরিগার পাখিকে ডিম বাচ্ছা করার শেষে কম করে হলেও ১ মাস সম্পূর্ন বিশ্রামে রাখবেন।
  • এক জোড়াকে দিয়ে সারাজীবন ডিম বাচ্ছা না করানো ভাল। যদি সম্ভব হয় জোড়া ভেঙ্গে নতুন জোড়া দিয়ে ডিম বাচ্ছা করাবেন
  • যতদূর সম্ভব কবুতর বা বাজরিগার পাখিকে মাসিক ভিটামিন কোর্স করাবেন, সুষম শস্যদানা দিবেন, খাঁচা পরিষ্কার রাখবেন এবং প্রতিদিন পানি পরিবর্তন করে দিবেন।

মাসিক ভিটামিন কোর্স বা ব্রীডিং পুর্ব প্রস্তুতি হিসেবে নিচের এই ২টা ভিটামিন অব্যশই নিশ্চিত করবেন ডিম সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য

1. Zinc – B
এটি বাচ্ছাদের সিরাপ এবং যেকোনো ফার্মেসিতে পাবেন। ১০০ মিলি এর দাম নিবে ৪৫ টাকা। প্রতি লিটার পানিতে সর্বোচ্চ ৫ মিলি করে সপ্তাহের ৫ দিন এটি পানির সাথে মিক্স করে দিবেন এবং সপ্তাহের বাকি ২ দিন সাধারন পানি দিবেন।

2. Filwell Kids – মাল্টিভিটামিন
এটিও বাচ্ছাদের সিরাপ এবং যেকোনো ফার্মেসিতে পাবেন। এটির উল্লেখযোগ্য গুণ হলে এতে আছে কড লিভার অয়েল। ১০০ মিলি এর দাম নিবে ৭৫ টাকা। প্রতি লিটার পানিতে সর্বোচ্চ ৫ মিলি করে সপ্তাহের ৫ দিন এটি পানির সাথে মিক্স করে দিবেন এবং সপ্তাহের বাকি ২ দিন সাধারন পানি দিবেন।

যদি একটি তালিকা করতে হয় তাহলে হবে এইরকমঃ

  • প্রতি মাসের ১-৫ তারিখ Zinc – B সিরাপ।
  • প্রতি মাসের ৬-৭ তারিখ সাধারণ পানি।
  • প্রতি মাসের ৮-১২ তারিখ Filwell Kids সিরাপ।
  • প্রতি মাসের ১৩-১৪ তারিখ সাধারণ পানি।
  • প্রতি মাসের ১৫-১৯ তারিখ ইলেক্ট্রোমিন স্যালাইন।
  • প্রতি মাসের ২০-২১ তারিখ সাধারণ পানি।
  • প্রতি মাসের বাকি দিনগুলোতে যে কোনো ২ দিন টকদই মিশ্রিত পানি দিবেন।

আজ এই পর্যন্ত। ভাল থাকুক আপনার প্রিয় কবুতর এবং বাজরিগার পাখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান