Cockatiel Baby Bird digesting problem - ককাটিয়েল পাখির বাচ্চার খাবার হজমে সমস্যা
Cockatiel Baby Bird Hand Feeding with Medicine – ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং। আমি পুর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করবেন মাল্টি ভিটামিন মিশিয়ে। ঐটিও কার্যকর এবং বেশ ভালো কাজ করে।
কিন্তু ইদানিং লক্ষ্য করলাম, অনেকের ককাটিয়েল পাখির বাচ্ছা মারা যাচ্ছে বিভিন্ন কারণে। উল্লেখযোগ্য যে কারণটি অনেক বেশি চোখে পরছে তা হলঃ বাচ্ছা পাখির বমি, খাবার হজম না হওয়াসহ নানাবিদ খাবার সংক্রান্ত সমস্যা নিয়ে।
আমার নিজস্ব অনুসন্ধানে, যা বুঝতে পেরেছি তাহলঃ
১) ককাটিয়েল পাখির বাচ্ছাকে বাসায় বানানো হ্যান্ড ফিডিং না করানো,
২) বাজারে পাওয়া যায় সস্তার ৩ অবস্থা খাবার না খাওয়ানো বিশেষ করে মাহে আলমের খাবার একদমই না
৩) ডেলি নেচার ককাটিয়েল পাখির জন্য একদমই ভালো না
৪) খাবার মেয়াদ দেখে কেনা
৫) NutriBird A19 আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি আমার ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করারনোর জন্য, এবং
৬) টু-প্লাস / Two Plus এই সিরাপটি হ্যান্ড ফিডিং বানানোর সময় ৩-৫ ফোঁটা মিশিয়ে দিলে অনেক ভালো কাজ করে এবং খাবার হজমে কোনো সমস্যা হয় না।
আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আরো অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন