মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়
এই BCRDV ভ্যাকসিন দেয়ার সঠিক নিয়ম হচ্ছেঃ
- মুরগির বাচ্ছার প্রথম ৫ দিনের মধ্যে দিতে হয় ।
- ভ্যাকসিন তৈরি করার ১ ঘণ্টার মধ্যে দিতে হয় ।
- ২ চোখে ২ ফোঁটা অথবা ১ চোখে ১ ফোঁটা দিলেও হবে । যদি বাচ্চা কম হয় তাহলে মুখে ১ ফোঁটা করে দিয়ে দিবেন ।
- অবশিষ্ট ভ্যাকসিন মাটির নিচে পুঁতে রাখুন ।
- পরের দিন মাল্টিভিটামিন দিবেন ।
রানীক্ষেত ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ
১। সুস্থ মুরগির বাচ্চা ঃ সুস্থ বাচ্চায় ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওযা যায়। তাই ভ্যাকসিন প্রয়োগের পূর্বে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে হবে।
২। ভ্যাকসিনেশনের সঠিক সময়সূচী নির্ধারণ ঃ বাচ্চায় মেটারনাল এন্টিবডির অবস্থা জেনে ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো হয়। তবে এই পরীক্ষা কিছুটা ব্যায়বহুল হওয়ায় আমাদের দেশে সাধারণ খামারীদের জন্য এর সুযোগ কম। তাই একজন দক্ষ ভেটেরিনারিয়ান বা পোল্ট্রি বিশেষজ্ঞ’র সাথে পরামর্শ করে এলাকায় রোগের প্রাদুর্ভাব অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগের সঠিক সময়সূচী নির্ধারণ করা উচিৎ।
৩। সঠিক ভ্যাকসিন নির্বাচন ঃ রোগ ও বাচ্চার বয়স অনুযায়ী সঠিক স্ট্রেইনের ভ্যাকসিন নির্বাচন করতে হবে।
৪। সঠিক নিয়ম মেনে ভ্যাকসিন সংরক্ষণ করা সর্বক্ষেত্রে সঠিক তাপমাত্রা (cool chain) নিয়ন্ত্রণ করতে হবে। লাইভ ভ্যাকসিন ৭০ সে. এর নিচে এবং কিল্ড ভ্যাকসিন ২০ থেকে ৭০ সে. তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। ডায়লুয়েণ্ট বা ভ্যাকসিনের পানি সাধারন তাপমাত্রায় সংরক্ষণ করা হলেও ভ্যাকসিন করার পূর্বে ডায়লুয়েন্টের তাপমাত্রা অবশ্যই ২০ থেকে ৭০ সে. এর মধ্যে আনতে হবে (ম্যারেক্স ভ্যাকসিনের ডায়লুয়েন্ট ব্যাতীত) । ফ্রিজের নরমাল অংশে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে।
৫। ভ্যাকসিন পরিবহন ঃ খামারে ভ্যাকসিন নিয়ে যাবার জন্য ভ্যাকসিন ক্যারিয়ার ব্যবহার করতে হবে। ১২ ঘণ্টার অধিক সময় ক্যারিয়ারে ভ্যাকসিন রাখা উচিৎ নয় অর্থাৎ বরফ ঠিক থাকা পর্যন্ত রাখা যাবে। তবে ভ্যাকসিনের ভায়াল ক্যারিয়ারে রাখার পূর্বে তা কাগজ দ্বারা প্যাঁচানোর পর পলিথিন দ্বারা মুড়িয়ে বরফের মধ্যে রাখতে হবে। ভ্যাকসিন পরিবহনের সময় যাতে বেশি ঝাঁকি না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভ্যাকসিন পরিবহন আর প্রযোগের সময় সরাসরি সূর্যালোক পরিহার করতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন