পোস্টগুলি

ককাটিয়েল পাখি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Hand Feeding Lutino Cockatiel Baby | হ্যান্ড ফিডিং লুটিনো ককাটিয়েল বেবি

ছবি
Hand Feeding Lutino Cockatiel Baby –  হ্যান্ড ফিডিং লুটিনো ককাটিয়েল পাখির বাচ্ছা। আমার এই লুটিনো ককাটিয়েল পাখির বাচ্ছাকে কোনো কারণে এদের মা বাবা পরিত্যাক্ত করে এবং নিরুপায় হয়ে Hand Feeding বা হাতে খাওয়ানো হচ্ছে। Nutribird A21 হ্যান্ড ফিডিং ফর্মুলার জন্য Nutribird A21 ব্যবহার হচ্ছে এবং সিরিঞ্জ এর সাথে Cycle Tube Valve ব্যবহার করা হচ্ছে। হ্যান্ড ফিডিং করানোর সময় করণীয়ঃ ফুটন্ত গরম পানি নিয়ে হ্যান্ড ফিডিং ফর্মূলা মিশাতে হবে ভালো করে NutriBird A21 Hand Feeding Formula মিশানোর পরে কুসুম গরম অবস্থায় পাখির বাচ্ছাকে খাওয়াতে হবে বেঁচে যাওয়া হ্যান্ড ফিডিং ফর্মূলা মিশ্রনটি ফেলে দিতে হবে প্রতিবার বাচ্ছাকে খাওয়নোর সময় নতুন করে পানি এবং হ্যান্ড ফিডিং ফর্মূলা ব্যবহার করতে হবে।

Quick View of Cockatiel Farm - ককাটিয়েল খামারের ভিডিও

ভিডিওতে যে ককাটিয়েল পাখিগুলো দেখছেন তা আমাদের খামারে বর্তমানে বিদ্যমান আছে। অনেকগুলো জোড়ায় ইতিমধ্যে ডিম দিয়েছে। আসছে মৌসুমে ককাটিয়েল পাখিকে ব্রীডে দেয়ার আগে কৃমির কোর্সটা করিয়ে নিয়েন। ভালো ফলাফল পাবেন। ককাটিয়েল পাখি নিয়ে কিছু জানার থাকলে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন। চেষ্টা করবো দ্রুত উত্তর দেয়ার জন্য।

Human Friendly Cockatiel Bird

আমাদের এই Human Friendly Cockatiel Bird টি মানুষের সাথে খুবই বন্ধুসুলভ। চুপচাপ থাকতে পছন্দ করে এবং বাইরে গেলে হাতের আঙ্গুল হয়ে উঠে তার প্রিয় স্থান বসার জন্য। এই Cockatiel বা ককাটিয়েল পাখিটি আমাদের নিজের পাখির খামারে জন্ম নেয়া এবং হ্যান্ড ফিড করিয়ে বড় করা। এর আরোও একটি ভাই আছে এক সাথে বড় করা। এদের মা কোনো এক অজানা কারণে মারা গিয়েছে কিন্তু এদের বাবা এখনো বেঁচে আছে এবং নিয়মিত বংশ বিস্তার 😜 করে যাচ্ছে। মানুষের মত, পাখিদেরও মাঝে মাঝে বাতাস উপভোগ করতে মন চায়। তাইতো আমি আর আমার এই ককাটিয়েল পাখি কে নিয়ে ছাদে গিয়ে বাতাস উপভোগ করতে গিয়ে ক্যামেরাবন্দি হলাম।

White Face and Gray Cockatiel Birds Collection

দাম কম হওয়ার কারণে অনেকের কাছে গ্রে ককাটিয়েল পাখি কম পছন্দ। যদিও এই গ্রে ককাটিয়েল পাখি হচ্ছে মূল রঙ এবং এর থেকে বিভিন্ন জাতের উৎপত্তি। ধৈর্য্য এবং সময় নিয়ে নিয়ে কাজ করলে দারুন ফলাফল দেয় এরা। ভিডিওতে যে ককাটিয়েল পাখি দেখা যাচ্ছে তা আমার খামারের জন্ম নেয়া এবং পরম আদরে বেড়ে উঠছে। সব ঠিক থাকলে আগামি বছরে এদেরকে ব্রীডে দিব। ততদিন পর্যন্ত এরা আমার কাছে অন্য সব পাখির ন্যায় সমান গুরুত্ব সহকারে থাকবে।

Cockatiel Bird Egg Food - ককাটিয়েল পাখির এগ ফুড

ছবি
Cockatiel Bird Egg Food বা ককাটিয়েল পাখির এগ ফুড খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ককাটিয়েল সহ যেকোনো পাখির ডিম দেয়া, বাচ্ছা বড় এবং স্বাস্থ্য উন্নয়নে। নিয়মিত এগফুড বা ডিমের তৈরি খাবার ব্যবহারে পাখির জন্য যে সকল সুবিধা পাওয়া যায় তা হলঃ প্রোটিনের চাহিদা পূরণ হয় , নিয়মিত ডিম দেয় বাচ্ছাকে ঠিকমত খাওয়ায় এবং পরিত্যাগ করে না। বাচ্ছার শারীরিক গঠন ঠিকমত হয়, পাখির বাচ্ছার মা বাবার মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়। কিভাবে Cockatiel Bird Egg Food বা ককাটিয়েল পাখির এগ ফুড তৈরি করবেন? আমরা জানি ককাটিয়েল পাখির soft food বা নরম খাবার হিসেবে ছোলা বা চনা খুব পছন্দ। আপনি যখন ককাটিয়েল পাখিকে এই ছোলা বা চনা খাওয়াবেন তার সাথে একটি সিদ্ধ ডিম মিক্স করে দিলেই কিন্তু এগ ফুড বা ডিমের তৈরি খাবার বানানো যায়। আপনাদের সুবিধার জন্য নিচের কিছু ছবিতে দেখালাম কিভাবে আমি ছোলার সাহায্যে আমার ককাটিয়েল পাখির জন্য এগ ফুড তৈরি করি। সিদ্ধ ডিমের সাদা অংশ কাটা বা সালাত কাটার দিয়ে কুচি কুচি করে নেয়া   সিদ্ধ ডিমের কুসুমের অংশ   সিদ্ধ ডিমের সাদা এবং কুসুমের অংশ   চনার সাথে ডিম মিক্স করার সময়

Cockatiel Bird Enjoying Windy Moment - ককাটিয়েল পাখি বাতাস উপভোগ করছে

My adorable and hand-raised cockatiel birds enjoying the windy moment on the rooftop of our apartment. They are not the only ones who enjoy this windy moment but there are some crows also. These birds are from the same parents and male-female confirm. আমার আদরের প্রিয় ককাটিয়েল পাখিগুলো আজ বিকেলের বাতাস উপভোগ করছে ছাদের উপরে। যদিও অনেক বাতাস ছিল কিন্তু এরা বেশ উপভোগ করেছে আজকের বিকেলটি।

Human Friendly Cockatiel Bird Update - 29 April 2021

আমরা Cockatiel Breeder CTG নতুন আরেকটি ভিডিও Human-Firendly Cockatiel Bird Update নিয়ে উপস্থিত হয়েছি আবার আপনাদের মাঝে। এই ভিডিওতে যে ককাটিয়েল পাখি দেখতে পারছেন সেগুলো গত ২০২০ সালের আগস্ট মাসে জন্ম নেয়া এবং আজকের দিনে ওদের বয়স প্রায় ৮ মাস। এই ককাটিয়েল পাখিগুলো বিক্রি করা হবে না এবং পর্যাপ্ত বয়স হলে পরবর্তীতে ব্রিডিং এ দিয়ে বংশ বিস্তার করা হবে। সবাই ঘরে থাকুন এবং কোভিড-১৯ থেকে নিরাপদে থাকুন।

CUTE COCKATIEL BABY - MARCH 2021

After a long break, we are back with a CUTE COCKATIEL BABY Video. It is our first Cockatiel video of this 2021 year after the COVID-19 Pandemic. Hope you are all OK with your birds. In this 2021 year, we just planned to hatch our beloved cockatiel bird’s egg through the incubator. Moreover, the cockatiel baby you are seeing now just hatched through our own incubator. Friends who lost their friends and family member during this COVID-19 Pandemic, my deepest sympathy for them.

Lutino Cockatiel Baby | Leg Ring Number 17 & 18

আমাদের ককাটিয়েল ফার্মে জন্ম নেয়া ককাটিয়েল বেবি যাদের কিনা পায়ে রিং নাম্বার ১৭ এবং ১৮ লাগানো হয়েছে। এই ককাটিয়েল বেবিগুলো ২৩শে অক্টোবর ২০২০ সালে জন্ম নিয়েছে এবং নতুন ঘরে যাওয়ার জন্য খুব শীঘ্রই প্রস্তুত হবে। যারা আমাদের ফেসবুকে পেইজে মেসেজ দিয়ে রেখেছিলেন লুটিনো ককাটিয়েল বাচ্ছার জন্য উনারা এই ককাটেল বাচ্ছাগুলো নিতে পারবেন। যদি হ্যান্ড ফিডিং এর অভিজ্ঞতা থাকে তাহলে ৩০ দিন বয়স হলে নিতে পারবেন। অন্যথায় ৪৫ – ৫০ দিন বয়স হলে নিতে হবে।

Vitamin Course Update - ভিটামিন কোর্স আপডেট

আমাদের এই ভিটামিন কোর্সটি পরীক্ষিত, অনেক দিন ব্যবহার করে আসছি ককাটিয়েল পাখির জন্য এবং আপনি এই BIRD VITAMIN COURSE টি আপনার প্রিয় বাজরিগার, ফিঞ্চ, লাভ বার্ড, কবুতর, হাঁস, মুরগি এবং কবুতর এর জন্যও ব্যবহার করতে পারবেন। প্রতি মাসের ১ থেকে ৭ তারিখ ০১ তারিখ = BOOSTBRYD – N ০২ তারিখ = BOOSTBRYD – N ০৩ তারিখ = BOOSTBRYD – N ০৪ তারিখ = BOOSTBRYD – N ০৫ তারিখ = BOOSTBRYD – N ০৬ তারিখ = ELECTROMIN ০৭ তারিখ = ELECTROMIN প্রতি মাসের ৮ থেকে ১৫ তারিখ ০৮ তারিখ = ZIS-VET ০৯ তারিখ = ZIS-VET ১০ তারিখ = ZIS-VET ১১ তারিখ = ZIS-VET ১২ তারিখ = ZIS-VET ১৩ তারিখ = ELECTROMIN ১৪ তারিখ = ELECTROMIN প্রতি মাসের ১৫ থেকে ২১ তারিখ ১৫ তারিখ = B + C ১৬ তারিখ = B + C ১৭ তারিখ = B + C ১৮ তারিখ = B + C ১৯ তারিখ = B + C ২০ তারিখ = ELECTROMIN ২১ তারিখ = ELECTROMIN প্রতি মাসের ২২ থেকে ২৮ তারিখ ২২ তারিখ = LIVA-VIT ২৩ তারিখ = LIVA-VIT ২৪ তারিখ = LIVA-VIT ২৫ তারিখ = LIVA-VIT ২৬ তারিখ = LIVA-VIT ২৭ তারিখ = ELECTROMIN ২৮ তারিখ = ELECTROMIN How to use this Vitamin Course /...

Healthy Cockatiel Bird Poops - সুস্থ ককাটিয়েল পাখির মল

ছবি
Healthy Cockatiel Bird Poops বা সুস্থ ককাটিয়েল পাখির মল এর সাহায্যে আপনি খুব সহজে বুঝতে পারবেন ঐ পাখি সুস্থ নাকি অসুস্থ। সুস্থ ককাটিয়েল পাখির মল থাকবে হালকা সবুজ এবং সামান্য আঠালো। পানির পরিমাণ খুবই কম থাকবে। আপনাদের সুবিধার্থে, আমি নিচে কিছু ছবি যুক্ত করে দিলাম সুস্থ ককাটিয়েল পাখির মলের। আশা রাখি এরপর থেকে আপনারা ককাটিয়েল পাখির মল দেখে সুস্থ বা অসুস্থ পাখি চিনতে পারবেন খুব সহজেই। Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল   Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল   Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল

Cockatiel Baby Bird digesting problem - ককাটিয়েল পাখির বাচ্চার খাবার হজমে সমস্যা

Cockatiel Baby Bird Hand Feeding with Medicine – ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং। আমি পুর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করবেন মাল্টি ভিটামিন মিশিয়ে। ঐটিও কার্যকর এবং বেশ ভালো কাজ করে। কিন্তু ইদানিং লক্ষ্য করলাম, অনেকের ককাটিয়েল পাখির বাচ্ছা মারা যাচ্ছে বিভিন্ন কারণে। উল্লেখযোগ্য যে কারণটি অনেক বেশি চোখে পরছে তা হলঃ বাচ্ছা পাখির বমি, খাবার হজম না হওয়াসহ নানাবিদ খাবার সংক্রান্ত সমস্যা নিয়ে। আমার নিজস্ব অনুসন্ধানে, যা বুঝতে পেরেছি তাহলঃ ১) ককাটিয়েল পাখির বাচ্ছাকে বাসায় বানানো হ্যান্ড ফিডিং না করানো, ২) বাজারে পাওয়া যায় সস্তার ৩ অবস্থা খাবার না খাওয়ানো বিশেষ করে মাহে আলমের খাবার একদমই না ৩) ডেলি নেচার ককাটিয়েল পাখির জন্য একদমই ভালো না ৪) খাবার মেয়াদ দেখে কেনা ৫) NutriBird A19 আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি আমার ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করারনোর জন্য, এবং ৬) টু-প্লাস / Two Plus এই সিরাপটি হ্যান্ড ফিডিং বানানোর সময় ৩-৫ ফোঁটা মিশিয়ে দিলে অনেক ভালো কাজ করে এবং খাবার হজমে কোনো সমস্যা হয় না। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আরো অন...

Why use cuttlefish Bone - কেন সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহার করবেন

Why use cuttlefish Bone – কেন সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহার করবেন ? এটি মূলত ব্যবহার করা হয় ক্যালসিয়াম এর জন্য এবং প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বলে অনেকেই এটি ব্যবহারে আগ্রহী। এই CuttleFish Bone বা সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহারে কি কি সুবিধা পাবেন, তার বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের বুঝতে তেমন অসুবিধা হবে না। এছাড়াও চট্টগ্রামবাসীর সুবিধার্তে, এখন থেকে এটি আপনি আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কিনে নিতে পারবেন। CuttleFish Bone বা সামুদ্রিক ক্যাটল মাছের হাড় সরাসরি কিনতে ভিজিট করুনঃ http://pets.bnwebdesign.com/product/cuttle-fish-bone

Learn from Mistakes - ব্যার্থতা থেকে শিখুন

Learn from Mistakes – ব্যার্থতা থেকে শিখুন, সফল ব্যাক্তিরা এই বাক্যটি ভালো করে জানেন এবং বুঝেন। কারণ শতভাগ চেষ্টা করেও অনেক সময় কাঙ্খিত সফলতা পাওয়া যায় না। ব্যার্থতার এই সময়ে আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন এবং এর থেকে কিছুটা শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে পরেরবার আপনি সফলতার অনেক দ্বারপ্রান্তে পৌছে যাবেন। ভিডিওতে আপনি যে ডিমগুলো দেখতে পাচ্ছেন তা সবগুলোই আমার ককাটিয়েল পাখির ডিম। কোনো এক কারণে হয়তো ডিমগুলো নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে তাতে করে বেশি সমস্যা হয় নি। কিন্তু কি কারণে নষ্ট হয়েছে তার কারণটা খুজে বের করা অনেক বেশি প্রয়োজন। আজকের এই ব্যার্থতা অনেক কিছু শিখাবে আমায় এবং আগামী দিনের সফলতা অর্জনের অনেকদূর নিয়ে যাবে। তাই আবারো বলছি ” Learn from Mistakes – ব্যার্থতা থেকে শিখুন ” । আমার মতে ব্যার্থতা, সফলতা অর্জনের চাবিকাঠি।

Checking Cockatiel Bird Egg - ককাটিয়েল পাখির ডিম যাচাই

Checking Cockatiel Bird Egg – ককাটিয়েল পাখির ডিম যাচাই করা খুবই সহজ। প্রয়োজন শুধু একটি টর্চ লাইট বা ফ্লাশ লাইট এবং ডিম। কেন ডিম চেক করবেন? ডিম মূলত চেক করা হয় ডিমের উর্বরতা বা অনুর্বরতা অবস্থা বুঝার জন্য। টর্চ লাইট দিয়ে আপনি যখন ডিমের নিচের দিকে রেখে উপর থেকে দেখবেন তখনই বুঝতে পারবেন ডিম থেকে বাচ্ছা ফুটবে কিনা। আমার এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজে আসবে। আপানি ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো পাখি যেমন ফিঞ্চ, জাবা, বাজরিগার, কবুতর সহ অন্যান্য পাখির ডিমে যাচাই করে নিতে পারবেন।

ককাটিয়েল পাখির বাচ্চা ক্রয়ে সাবধান

সবারই শখ হয় একটা পোষা ককাটিয়েল পাখি পালার জন্য এবং এটি খারাপের কিছু না। আপনি যদি সঠিক নিয়ম মেনে বন্য পাখি ছাড়া খাঁচার পাখিকে পোষ মানাতে পারেন, অবশ্যই আপনাকে সাধুবাদ দেয়া যায় এবং এর দাবিদার। কিন্তু আপত্তি হয় তখন, যখন আপনি আপনার শখ পূরণ করতে গিয়ে একটা ককাটিয়েল পাখির বাচ্চাকে মেরে ফেলেন। কিভাবে? আমার এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি এর সম্পর্কে বুঝাতে। আশাকরি খুব সহজে বুঝতে পারবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় মাত্র খাওয়া শিখছে বা শিখেছে এমন ককাটিয়েল পাখির বাচ্চা নিয়ে পোষ মানানোর চেষ্টা করুন। আপনার পাখি পোষার শখও পূরন হবে এবং যে পাখিকে আপনি পুষবেন সেটিও ভালো থাকবে।

Cockatiel Bird Hospital Cage - ককাটিয়েল পাখির হাসপাতাল খাচা

Cockatiel Bird Hospital Cage বা ককাটিয়েল পাখির হাসপাতাল খাচার প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই। পাখি যখন অসুস্থ হয় তখন ঐ পাখিকে আলাদা করে অন্য খাঁচায় নিয়ে যখন চিকিৎসা করা হয় মূলত তাকেই Hospital Cage বা হাসপাতাল খাঁচা বলে। আজকের এই ভিডিওতে আমি আমার Hospital Cage বা হাসপাতাল খাঁচাটির সেটাপ এবং ব্যবহার আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজে আসবে।

Hand Feeding Cockatiel baby - ককাটিয়েল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং

Hand Feeding Cockatiel Baby বা ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করানো খুবই সহজ যদি আপনি জানেন কিভাবে এই কাজটি করতে হয়। টেম বা পোষা পাখি হিসেবে ককাটিয়েল এর জনপ্রিয়তা অনেক বেশি। কারণ এরা খুব সহজে পোষ মানে এবং আদর প্রিয়। শখের বসে অনেকেই ককাটিয়েল পাখির বাচ্ছা কিনে থাকেন হ্যান্ড ফিডিং করিয়ে ঐ বাচ্ছাকে টেম বা পোষ মানানোর জন্য। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ওই Cockatiel baby বা ককাটিয়েল বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করানোর সময়। এবং দুর্ভাগ্যবশত অনেকেই শখের প্রিয় পাখির বাচ্ছাকে মেরে ফেলেন হ্যান্ড ফিডিং করানোর সময় পরিপূর্ন জ্ঞ্যান না থাকায়। নতুনদের সুবিধার্থে আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনার শখের প্রিয় ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করাবেন। ককাটিয়েল পাখির বাচ্চাকে Hand Feeding বা হ্যান্ড ফিডিং করানোর জন্য আমি যা ব্যবহার করলামঃ ১) Nutribird A19 – নিউট্রিবার্ড এ১৯ ( যেকোনো পাখির খাবারের দোকানে পাবেন ১০০ গ্রাম ১১০ থেকে ১৫০ টাকায় ) 2) Multi Vitamin – BoostBryd N – বুস্টব্রীড এন ( যেকোন গবাদি পশুর ঔষুধের দোকানে পাবেন ১০০ টাকায় ) 3) Cycle valve / bulb ...

ককাটিয়েল পাখি পরিচিতি

ছবি
ককাটিয়েল হল কাকাতুয়া পরিবারের একটি পাখি । এদের উৎপত্তি ও বিচরণ অস্ট্রেলিয়ায় । অস্ট্রেলিয়ার জলাভূমি, ঝোপঝাড় ও গুল্মভুমিগুলোতে এদের বসবাস করার স্থান । এদের শরীরের সবচেয়ে সুন্দর অংশটি হলো এদের ঝুঁটি । খাঁচায় পালন করা ককাটিয়েল সাধারণত ১৬ থেকে ২৫ বছর বাঁচে। সূত্র অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ককাটিয়েল ১০ থেকে ১৫ বছর বাঁচে। ককাটিয়েলের ৩২ বছর বেঁচে থাকারও ঘটনা আছে । একটি ককাটিয়েল পাখি অবশ্য ৩৬ বছর ও বেঁচে ছিল । এগুলো সাধারণত নির্ভর করে খাবার, পরিবেশ আর পরিচর্যার উপর । বিভিন্ন দেশের পাখি বিশেষজ্ঞরা ককাটিয়েলর মিউটেশন নিয়ে গবেষণা করে প্রায় ১৫ টিরও অধিক যার মধ্যে নরমাল গ্রে , লুটিনো , এলবিনো , হেভি পাইড , লাইট পাইড , পার্ল , সিনামন , পার্ল পাইড , ওয়াইট ফেস উৎপাদন করতে সক্ষম হয় । ককাটিয়েল পাখির খাবারঃ ককাটিয়েল সীড মিক্স প্রকৃতিতে এরা বিভিন্ন ধরণের খাবার খেয়ে থাকে। খাঁচায় সীডমিক্সের পাশাপাশি অঙ্কুরিত বীজ, বিভিন্ন রকমের ফল ও শাক-সবজি যেমন কলমি শাক, লাল শাক,পালং শাক, ধনিয়া পাতা, লেটুস পাতা, ব্রকোলি, শসা, গাজর, লেটুস পাতা, পেপে, শসা, মিস্টি কুমড়া ,অঙ্কুরিত বীজ, ইত্যাদি দেয়া যায়। সীডমিক্সে আমরা...

৫ টা ডিম থেকে ৫টা ককাটেল পাখির বাচ্ছা

ককাটেল পাখিঃ গ্রে ককাটেল পাখি থেকে ৫টি বাচ্ছা পেয়েছি ৫ টা ডিম থেকে। বলা যায় শতভাগ হ্যাচিং সফলতা। গ্রে পাখি ভালো ডিম বাচ্ছা করে এটা সবারই জানা, কিন্তু আমি নিজে এই প্রথম এই বাস্তব অভিজ্ঞতা পেলাম। যেহেতু ৫ টি ককাটেল বাচ্ছা ফুটিয়েছে সেই হিসেবে ওদের খাবারের দিকে অনেক খেয়াল রাখতে হয়। ওদের খাবারের মধ্যে আমি দিয়ে থাকিঃ ১) শষ্যদানাঃ সাদা মিলেট, লাল মিলেট, হলুদ মিলেট, কালো মিলেট, ক্যানারি, সূর্যমূখি বীজ, কুসুম বীজ, পোলাও ধান। ২) সফট ফুড বা নরম খাবারঃ গম এবং ছোলা মিক্স। রাতে পানিতে ভিজিয়ে ১২ ঘন্টা পর খেতে দেয়া হয় ৩) প্রোটিনঃ প্রতিদিন সিদ্ধ ডিম দেয়া হয় হাই প্রোটিন এর জন্য উপরের ভিডিওটি রেকর্ড করা হয়েছিল যখন আমি ওদের নেস্টীং ট্রে পরিষ্কার করছিলাম।