পাখির গ্রিন পুপ বা সবুজ পায়খানা
এটি একটি পানি বাহিত রোগ । এ রোগে আক্রান্ত হলে পাখি সবুজ বর্ণের পায়খানা করে । গ্রিন পুপের কারণে অনেক পাখি মারা যায়, নবীন পাখি পালকেরা গ্রিন পুপের কারণে সর্বশান্ত হয়ে পাখি পালনই ছেড়ে দেন। তাই কি কি করলে গ্রিন পুপ হবে না, বা আক্রান্ত হয়ে গেলে এর প্রতিকার কি জেনে নিন।
কি কারণে হয়ঃ
- পাখিকে অপরিস্কার পানি পান করালে ।
- বাসী পানি পান করালে।
- পাখিকে খোলা পাত্রে পানি করালে ( এতে পাখি পানি পান করার পাত্রে পপ করে আবার সেই পানি খেয়ে থাকে, এতে রোগ দীর্ঘ স্থায়ী হয়)
পাখির গ্রিন পুপ প্রতিরোধে করনীয়ঃ
- পাখিকে অবশ্যই নিরাপদ পানি পান করতে দিবেন। ফুটানো পানিকে ফিল্টার দ্বারা ছেঁকে নিবেন তারপর তা পাখিকে পান করতে দিবেন।
- খোলা পাত্রে পানি দিবেন না পানির ফিডারে পানি দিবেন।
- প্রতিদিন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে ওয়াটার ফিডার পরিষ্কার করুন।
গ্রিন পুপে যদি পাখি আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন ?
করণীয়ঃ ১ম পদ্ধতি
- আক্রান্ত পাখিকে আলাদা করে দিন।
- ১ লিটার পানিতে সিপ্রোসিন ১ মিলি (Ciprocin 1ml) + এমোক্সিসিলিন ১ গ্রাম (Amoxicillin 1gm)+ হামিকো পি এইচ ১ মিলি ৭ দিন (Hameco Ph 1ml) অথবা সিপ্রিল- সলিউশন কোরিয়ান ঔষধ (Cipryl-Solution) মিশিয়ে পাখিকে খেতে দিন।
- পাখি সুস্থ হলে টক দই ১০-১৫ দিন খেতে দিন ( আড়ং এর টক দই টা গুনে মানে ভালো সেটা দিতে পারেন)।
করণীয়ঃ ২য় পদ্ধতি
- অ্যাপল সিডার ভিনেগার ১ লিটার পানিতে ৫ মিলি অথবা ১ চা চামচ পরিমাণ মিশিয়ে ৭ দিন খেতে দিতে হবে। অথবা
- টেট্রাক্স ৫০০ মিগ্রা (tetrax 500mg) ক্যাপস্যুল ১ লিটার পানিতে ১ টি করে ৩ দিন , এবং অবশ্যই ৬ ঘণ্টার মধ্যে পানি বদলে ফেলবেন।
করণীয়ঃ ৩য় পদ্ধতি
১ গ্রাম Oxycentine 20% , ৫০০ মিলি পানিতে মিশিয়ে টানা ৭ দিন দিতে হবে( পাখি যদি অতিরিক্ত দুর্বল হয়ে পরে তাহলে Hemico-PH , ০.৫০ মিলি ও সাথে দিতে হবে) ।পাখি সুস্থ হয়ে গেলেও টানা ৭ দিন দিতে হবে।৭ দিন পরে Protexin, ১ গ্রাম এবং Liva-vit, ১ মিলি , ১০০০ মিলি পানিতে একত্রে মিশিয়ে টানা ৭ দিন দিতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন