পোস্টগুলি

Salmonella Bacteria চিকিৎসা | কবুতর ও বাজরিগার পাখির জন্য

Paratyphoid বা কবুতর ও বাজরিগার পাখির ঝিমানো, পাতলা এবং চুনা পায়খানা রোগ হয় salmonella ব্যকটেরিয়া থেকে। কবুতর খামারিদের মধ্যে অনেকে ভুলে বলে থাকেন কবুতরের salmonella রোগ হয়েছে। এই কথাটি আসলে ঠিক নয়। Salmonella রোগ না বলে বলতে হবে Paratyphoid বা Paratyphoid Fever অথবা salmonella ব্যকটেরিয়া জনিত রোগ হয়েছে। Paratyphoid বা salmonella ব্যকটেরিয়া জনিত রোগের লক্ষনসমূহঃ কবুতর বা বাজরিগার পাখির ওজন কমে যাওয়া পাখা ঝুলে যাওয়া ঝিমানো ভাব পানি জাতীয় সাদা চুনা পায়খানা বা সবুজ পায়খানা Paratyphoid বা salmonella ব্যকটেরিয়া জনিত রোগের চিকিৎসাঃ এই রোগের চিকিৎসার জন্য আমদের দেশে সহজলভ্য এবং সাশ্রয়ীমূল্য নিরাপদ আয়্যুরবেদী এর আশ্রয় নিব। ১ লিটার পানির মধ্যে ২ চা চামচ বা ১০ মি.লি. সাফি ও ফেভনিল এবং ১ চা চামচ বা ৫ মি.লি. মারভেলাস মিক্স করে একটানা ৭ দিন খাওয়াতে হবে। মনে রাখা প্রয়োজন, ঔষুধ মিশ্রিত পানি ১২ ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। যদি ডাক্তারদের মত প্রেসক্রিপশন করে লিখতে হয় তাহলেঃ Safi ২ চা চামচ বা ১০ মি.লি. Fevnil ২ চা চামচ বা ১০ মি.লি. Marbelus ১ চা চামচ বা ৫ মি.লি. ১ লিটার পানির সাথে সবগুলো ঔষুধ মি...

কবুতর বাজারের নাটক

কবুতর বাজারের নাটক, যার ফলশ্রুতিতে আজ বাজারের এই দুর্বল অবস্থা। কম বেশি কিন্তু আমরা সবাই দায়ী এই পরিস্তিতির জন্য। ঘটনা ১ বিক্রেতাঃ ডিম বাচ্চা গ্যারান্টি। আমার এখানে বাচ্চা রেখেই ডিম দেয়। ক্রেতাঃ ভাই দুইমাস হয়ে গেল, ডিম তো দেয় না। আপনার কবুতর আপনি নিয়ে যান। বিক্রেতাঃ  ওকে ভাই ফেরত নিব। তবে, তার আগে আমি আপনার খামারটা দেখতে চাই।খামার দেখতে গিয়ে দেখা গেল খামারে বিড়ালের আনাগোনা, অস্বাস্থ্যকর পরিবেশ,আশেপাশে রোগের মহোৎসব। তার উপর এমন জায়গায় কবুতর রাখা হয়েছে যে দুই মাস আগেআনা কবুতরের ট্রেস এখনও কাটে নাই। তার উপর খাবার ও খুব উন্নত মানের (ধানখাওয়ানো হচ্ছে), বললাম ভাই এই পরিবেশে ডিম দিবে তো দূরের কথা বেঁচে যে আছে তাই তো অনেক। ক্রেতাঃ কি বলেন ভাই। পরিবেশের খারাপ কি দেখলেন? আমার বাংলা জোড়া তো ডিম বাচ্চা করেই যাচ্ছে। বিক্রেতাঃ ভাই এই পরিবেশে বাংলা/ গোলা পালতে পারলেও পারতে পারেন। তবে, ফেন্সি পালার নাম নিয়েন না। ঘটনা ২ ক্রেতাঃ ভাই এক জোড়া ভাল গিরিবাজ হবে ? বিক্রেতাঃ আছেতো ভাই, ডিম বাচ্চা ভাল করে। অনেক বড় বড় জাতের বাচ্চাও বড় করতে পারে। কালার ও সুন্দর। ক্রেতাঃ কত ভাই ? বিক্রেতাঃ ১৪০০। ক্রেতাঃ ভ...

পাখি বা কবুতর ক্রয় বিক্রয় করতে সাবধান

অনেক পাখি প্রেমিক আছেন যারা কাঙ্খিত পাখি ক্রয় বিক্রয় বা অন্য পাখির সাথে পরিবর্তন করতে ইচ্ছুক এই মর্মে বিজ্ঞাপন দেন। আগ্রহী ব্যাক্তি জানেন না, বিজ্ঞাপনদাতা ঠিক কি উদ্দেশ্যে বিজ্ঞাপন দিয়েছেন। তার বিজ্ঞাপনের আড়ালে অন্য কোন অসৎ উদ্দেশ্যও তো লুকিয়ে থাকতে পারে। যেমন সুযোগ পেলে টাকা-পয়সা, ঘড়ি কিংবা সেলফোন হাতিয়ে নেয়ার উদ্দেশ্যেকে আড়ালে রেখে পাখি ক্রয় বিক্রয় করার নামে বিজ্ঞাপন দিলেন বা অন্য যে কোন কিছু হতে পারে। কিন্তু কিছু প্রাসঙ্গিগ সর্তকতা মেনে চললে এমন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব। অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনদাতা ফোন নম্বর সহ বিজ্ঞাপন দেন। তাকে সরাসরি ফোন না করে তার দেয়া পোষ্টেই তার সাথে আলাপ করুন। পাখি ক্রয় বিক্রয়ের কারন জানতে চেষ্টা করুন। দরদামটা একই সাথে শেষ করুন এবং সময় নিন। তার কাছ থেকে ঠিকানা সংগ্রহ করুন। তার দেওয়া ঠিকানার আসে পাসে আপনার পরিচিত কেউ আছে কিনা খোঁজ নিন। এবং সেই পরিচিত ব্যাক্তির দ্বারা ক্রেতা বিক্রেতার ঠিকানা যাচাই করুন। তার সাথে নিয়মিত যোগাযোগ রেখে তার কাছ থেকে সময় চেয়ে নিবেন। ঐ এলাকায় আপনার নিজের পরিচিত কেউ না থাকলে আপনার পরিচিতের পরিচিত এবং ঐ এলাকার অলি-গলি যিনি চে...

করণীয় কাজঃ বাজরিগার পাখি ডিমে দিলে

আজ আপনার শখের বাজরিগার পাখি ডিম দিয়েছে, খুশিতে আত্নহারা! শখের পাখির জন্য কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। থামুন! একটু বড় দীর্ঘশ্বাস নিন এবং নিচের কাজগুলো করার চেষ্টা করুন। সব সময় খাঁচায় মিনারেল ব্লক ও সাগরের ফেনা দিয়ে রাখতে হবে । যে দিন থেকে বাজরিগার পাখি ডিম দিবে সেই দিন থেকে ডিম দেয়া শেষ না হওয়া পর্যন্ত পানির সাথে ক্যালসিয়াম মিশিয়ে দিন। পাখিকে এগ ফুড খাওয়ানো শিখাতে হবে ,তাই মাঝে মাঝে পাখিকে এগ ফুড খেতে দিন । গোসলের জন্য মাঝে মাঝে আলাদা ভাবে পানি দিন, ১০ মিনিট পর পানি বের করে দিন, যদি ডিমের আদ্রতা ঠিক করতে হয়, পাখি তা পানির দ্বারা করে নিবে। বর্ষা এবং শীতের সময় পাখিকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই। কোন ভাবেই বার বার ডিম দেখার জন্য উঁকি দেয়া যাবে না, এতে পাখি ডিমে তা নাও দিতে পারে, এমন কি ডিম ফেলে দিতে পারে । ডিম চেক করতে হলে অভিজ্ঞ কারও সাহায্য নিন , নিজে চেষ্টা করবেন না যদি অভিজ্ঞতা না থাকে। ডিমে পাখির বিষ্ঠা যদি লেগে থাকে, তুলা দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন, যদি আপনি না পারেন, তাহলে অভিজ্ঞ কারও সাহায্য নিন । পরিবারের অন্য সদস্য যেন পাখিকে বিরক্ত না করে সেই দিকে খেয়াল রাখতে হবে,এম...

পিপড়া তাড়ানোর সহজ উপায়

পিঁপড়া দূর করা নিয়ে গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন। আমিও প্রায় দুই সপ্তাহ ধরে পিপড়ার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিলাম। পাখির খাবার, পানি,পারচ সব জায়গায় পিপড়া আসত। এরপর নেট থেকে দেখে একটা হোম মেইড সলুশন এপ্লাই করলাম। ফলাফল:২৪ ঘন্টায় সব পিপড়া গায়েব। এবার আসি সলুশন টা কিভাবে বানাবেন ও ব্যবহার করবেন। উপাদান : বরিক পাউডার (৩ চা চামচ) চিনি (৩ চা চামচ) পানি (দরকার মত) প্রথমে বরিক পাউডার গুলোকে চামচ দিয়ে পিষে মিহি করে ফেলুন, যাতে কোন জমাট না থাকে। এর পর চিনি এবং পানি মিক্স করে পেস্ট বানাব। পানি ততটুকুই দেবেন যেন পেস্ট এর ঘনত্ব কনডেন্সড মিল্কের মত হয়। এবার পেস্ট টা কাঠি বা চামচের আগায় নিয়ে পিঁপড়ার লাইন বরাবর এক দুই ফিট পরপর মাখিয়ে দেন। ব্যাস! আপনার কাজ শেষ। পিঁপড়া এই পেস্ট খেয়ে সাথে সাথে মরবেনা, ওরা এটা নিয়ে ওদের কলোনীতে যাবে এবং রানী পিঁপড়াকেও খাওয়াবে। মোটামুটি ২৪ ঘন্টায় পুরা পিপড়া কলোনী শেষ। যারা পিপড়া থেকে মুক্তির ঝামেলাহীন এবং কার্যকর উপায় খুজছেন তারা এটা প্রয়োগ করুন, আর আপনার পাখি কে রাখুন নিরাপদ। অতিরিক্ত টিপস : আমি বেচে যাওয়া পেস্টের বাটি টা পাখির খাচার কাছে (ভিতরে না) রেখে দিয়েছিলাম। যেন খাচ...

বাজরিগার পাখি পালনের জন্য কিছু পরামর্শ

আপনারা যারা নতুন বাজরিগার পাখি পালক বা পুষবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিছু নিচের কিছু গুরুত্বপূর্ন পরামর্শ জেনে রাখা দরকার। প্রথমে আপনার মনকে স্থির করুন, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলুন এবং তাদের মতামত নি্‌ পরিবারের সম্মতি থাকলে তাহলে পাখি কিনুন, কেননা মাঝে মাঝে তাদের সাহায্য আপনার প্রয়োজন হতে পারে। তাছাড়া বাজরিগার পাখি অনেক অনেক ডাকাডাকি করে। পরিবারের সম্মতি না থাকলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে, কয়েকজন পাখি পালকের সাথে কথা বলুন। তারা কিভাবে পাখি পালে তা লক্ষ্য করুন। তাদের সাথে সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করুন, পাখি পালন করতে গিয়ে আপনি যে সমস্যাগুলোর মুখোমুখি হবেন, তা মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত তা যাচায় করুন, প্রাথমিক অবস্থায় লাভের চিন্তা করবেন না। আগে পাখি সুস্থভাবে পালন করা শিখুন তারপর অন্য চিন্তা করুন, ডিম বাচ্ছার লোভে পাখি পালার কথা চিন্তা করবেন না। এদের সঠিকভাবে যত্ন করলে নিজ থেকে এরা আপনাকে আনন্দে ভরিয়ে দিবে, বাজরিগা পাখি কেনার আগে পাখি রাখার জন্য যতাযথ স্থান এবং খাচার ব্যবস্থা করুন, প্রথমে ২ জোড়া কম বয়সী পাখি কিনুন, ছেলে মেয়ে পাখিকে আলাদা র...

বাজরিগার পাখি কেনার পূর্বে করনীয় কাজ

বাজরিগার পাখি পালন করার সিদ্ধান্ত নেয়ার পরে আপনাকে ধারাবাহিকভাবে কিছু কাজ সম্পন্ন করার প্রয়োজন হতে পারে। তা হলঃ ১ স্থান নির্বাচনঃ সবার আগে আপনি পাখিদের কোথায় রাখবেন তা নির্ধারন করতে হবে। আলো-বাতাস পূর্ণ নিরিবিলি স্থান সবচেয়ে ভাল। তবে সরাসরি সূর্যের তাপ ও বাতাস গায়ে লাগা থেকে তাদের বাঁচিয়ে রাখতে হবে। ২ খাঁচা নির্বাচনঃ বাজরিগার পাখি পালনের জন্য আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে বড় খাঁচা নির্বাচন করুন। খাচার ভিতর পাখি যাতে ডানা মেলে উড়তে পারে, এক লাঠি থেকে অন্য লাঠিতে উড়ে যেতে পারে, খাঁচা বেয়ে উঠতে পারে এবং খেলাধুলা করতে পারে তা নিশ্চিত করতে হবে। খাঁচার ভিতর ২টি ভিন্ন মাপের কাঠি দিন যাতে তাদের পায়ের ব্যায়াম হয়। একজোড়া বাজরিগা পাখির প্রজনের জন্য কমপক্ষে ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি মাপের খাঁচা ব্যবহার করা ভাল। এছাড়াও বাজরিগা পাখি বিশ্রামের জন্য ফ্লাইং খাঁচা ব্যবহার করা যায় যা বিভিন্ন মাপে পাওয়া যায়। একটি ৩৬ ইঞ্চি X ১৮ ইঞ্চি X ১৮ ইঞ্চি মাপের খাঁচায় ৬-৮ টি বিভিন্ন বয়সী পাখি রাখা যায়। আপনার ইচ্ছা হলে ফ্লাইং এর জন্য আরো বড় খাঁচা ব্যবহার করতে পারেন।