Salmonella Bacteria চিকিৎসা | কবুতর ও বাজরিগার পাখির জন্য
Paratyphoid বা কবুতর ও বাজরিগার পাখির ঝিমানো, পাতলা এবং চুনা পায়খানা রোগ হয় salmonella ব্যকটেরিয়া থেকে। কবুতর খামারিদের মধ্যে অনেকে ভুলে বলে থাকেন কবুতরের salmonella রোগ হয়েছে। এই কথাটি আসলে ঠিক নয়। Salmonella রোগ না বলে বলতে হবে Paratyphoid বা Paratyphoid Fever অথবা salmonella ব্যকটেরিয়া জনিত রোগ হয়েছে।
Paratyphoid বা salmonella ব্যকটেরিয়া জনিত রোগের লক্ষনসমূহঃ
- কবুতর বা বাজরিগার পাখির ওজন কমে যাওয়া
- পাখা ঝুলে যাওয়া
- ঝিমানো ভাব
- পানি জাতীয় সাদা চুনা পায়খানা বা সবুজ পায়খানা
Paratyphoid বা salmonella ব্যকটেরিয়া জনিত রোগের চিকিৎসাঃ
এই রোগের চিকিৎসার জন্য আমদের দেশে সহজলভ্য এবং সাশ্রয়ীমূল্য নিরাপদ আয়্যুরবেদী এর আশ্রয় নিব। ১ লিটার পানির মধ্যে ২ চা চামচ বা ১০ মি.লি. সাফি ও ফেভনিল এবং ১ চা চামচ বা ৫ মি.লি. মারভেলাস মিক্স করে একটানা ৭ দিন খাওয়াতে হবে।
মনে রাখা প্রয়োজন, ঔষুধ মিশ্রিত পানি ১২ ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না।
যদি ডাক্তারদের মত প্রেসক্রিপশন করে লিখতে হয় তাহলেঃ
- Safi ২ চা চামচ বা ১০ মি.লি.
- Fevnil ২ চা চামচ বা ১০ মি.লি.
- Marbelus ১ চা চামচ বা ৫ মি.লি.
- ১ লিটার পানির সাথে সবগুলো ঔষুধ মিক্স করে একটানা ৭ দিন খাওয়াতে হবে।
- ঔষুধ মিশ্রিত পানি ১২ ঘন্টার বেশি রাখা যাবে না।
- পরের ৩-৪ দিন সাধারণ পানি দিতে হবে।
Safi, Marbelous ও Fevnil ঔষুধের কার্যকারিতাঃ
SAFI: এটি ব্যবহার করা হবে রক্ত দূষন কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।
Fevnil: এটি ব্যবহার করা হয় জ্বর, হাম, জলবসন্ত, টাইফয়েড, প্যারাটাইফয়েড এবং ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য।
Marbelus: এটি ব্যবহার করা হবে ডায়রিয়া ও আমাশয় প্রতিরোধ এবং হজম শক্তি বাড়ানোর জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন