Fowl cholera treatment - ফাউল কলেরা চিকিৎসা
ফাউল কলেরা মুরগীর ব্যাকটেরিয়া জনিত মারাত্মক রোগ। ফাউল কলেরা পোষা প্রাণীর একটি সংক্রামক সেপ্টিসেমিক রোগ।
ফাউল কলেরা রোগের কারণঃ
- পাসচুরেলা মালটোসিডা ( Pasteurella Multocida ) নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে হাঁস ও মুরগি এ রোগের শিকার হয়ে থাকে।
ফাউল কলেরা রোগের লক্ষণঃ
- তীব্র আকার আক্রান্ত হলে হঠাৎ ঘরের ভিতর হাঁস মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়
- মৃদু আকারে আক্রান্ত হলে দেহের তাপমত্রা বৃদ্ধি, সবুজ বা হলুদ কালারের পাতলা পায়খানা করে
- শ্বাস কষ্ট, দ্রুত ওজন হ্রাস ও খাদ্য খাওয়ার প্রতি অনিহা দেখা দেয়
- মুরগির মাথার ঝুটি, কানের লতি ও গলার ফুল নীলাব এবং হাঁসের ক্ষেত্রে নীলাভ রঙ হয়।
- অক্ষিঝিল্লী প্রদাহ, খুড়ানো এবং পাখা ও পায়ের অস্থি সন্ধি স্ফীত হয়
- ডিম পাড়া মুরগির / হাঁসের ডিম উৎপাদন হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়
ফাউল কলেরা রোগ নির্ণয়ঃ
- লক্ষন দেখে এ রোগ নির্ণয় সহজ হয়
- এছাড়া প্রকৃত রোগ নির্ণয় করতে পোস্ট মরটেম / ময়না তদন্ত করা প্রয়োজন। ময়না তদন্ত করলে শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র বিন্দু বিন্দু রক্তে কণা, দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ যেমন – স্ফীত যকৃত, প্লীহা এবং প্লীহার মধ্যে প্রচুর রক্তের জমাট দেখা যায় এবং বৃহাতন্তের মধ্যে সবুজ ও পাতলা পায়খানা পূর্ণ থাকে।
ফাউল কলেরা রোগের চিকিৎসাঃ
ফাউল কলেরা রোগের চিকিৎসার জন্য নিচে একটি তালিকা দেয়া হলো। উক্ত তালিকা হতে যেকোনো ১ টি ঔষুধ প্রয়োগ করা যেতে পারে।
| ঔষুধের নাম | প্রয়োগমাত্রা | ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম |
| ডক্সি-অক্সি | প্রতি লিটার খাবার পানিতে ১ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে। | অপসোনিন ফার্মা লিঃ |
| এনরো-১০ |
প্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।নাভানা এনিমেল হেলথ লিঃগেনাডেক্সিল
প্রতি লিটার খাবার পানিতে ১ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।এসিআইএনরোসিনপ্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।রেনেটা এ্যানিমাল হেলথএনফ্লক্স ভেট সলিউশনপ্রতি লিটার খাবার পানিতে ০.৫ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।স্কয়ার ফার্মাসিডাফ্লক্স১ – ২ লিটার খাবার পানিতে ১ মিলি মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।অপসোনিন ফার্মা লিঃসুল্ট্রিক পাউডারসুলট্রিক পাউডার সাধারণ রোগের চিকিৎসায় ১.৫ – ২.০ গ্রাম এবং তীব্র রোগের চিকিৎসায় ২.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবেরেনেটা এ্যানিমাল হেলথসিনোফ্লক্স ১০%প্রতি ২ লিটার খাবার পানিতে ১ গ্রাম মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।নোভারটিস বাংলাদেশ লিমিটেডকসুমিক্স প্লাসপ্রতি লিটার খাবার পানিতে ২.০ – ২.৫ গ্রাম মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবে।নোভারটিস বাংলাদেশ লিমিটেডএসকামাইসন পাউডার
অক্সিটেট্রাসাইক্লিন ২০%
৫ গ্রাম ৪ লিটার পানি অথবা ১০০ গ্রাম ২০০ কেজি খাদ্যের সাথে মিশিয়ে ৩ – ৫ দিন খাওয়াতে হবেএসকে-এফ বাংলাদেশ লিমিটেডফাউল কলেরা রোগ প্রতিরোধঃ
- অসুস্থ হাঁস মুরগিকে আলাদা করে চিকিৎসা করা ।
- সুস্থ হাঁস মুরগিকে টিকা প্রদান ।
- ঘর সরঞ্জামাদি জীবানুনাশক দ্বারা পরিষ্কার করা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন