বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং
হ্যান্ড ফিডিং মানে পাখির বাচ্চাকে নিজ হাতে খাইয়ে দেয়া সিরিঞ্জ বা চামচ দিয়ে। বিভিন্ন কারনে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হতে পারে যেমন বাচ্চাকে তার মা-বাবা না খাওয়ানো/কোন কারনে বাবা-মার মারা যাওয়া অথবা উড়ে যাওয়া। এছাড়া আমাদের মাঝে অনেকেই পোষ মানানোর উদ্দেশেও পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হল বাচ্চাটি তখন পুরোপুরিভাবে খাবারের জন্য আপনার উপর নির্ভরশীল অর্থাৎ আপনিই এখন থেকে তার বাবা আপনিই তার মা।
হ্যান্ড ফিডিং এর জন্য যা খেতে দেবেনঃ

বাজারে বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য বিভিন্ন হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনতে পাওয়া যায়, যার মধ্যে জনপ্রিয় কোম্পানি হল Deli Nature, Kiki, Nutibird, PetsLife, Exact। এছাড়াও আপনি ইচ্ছা করলে নিজেই ঘরে বসে খাবার বানাতে পারেন ( ডিমের কুসুম,বিস্কুটের গুঁড়া,ছোলা(খোসা ছাড়া ) বা বুটের ডাল যে কোন একটি পেস্ট করে সাথে হাল্কা পানি মিক্স করে দিতে পারেন।
উপরের এগুলো না ব্যবস্থা করতে পারলে, আপনি আপনার পাখির বাচ্চাকে CORN FLOUR দিতে পারেন ( বাজারে যে কোন কনফেনশনারি দোকানে পাওয়া যায় মূল্য ৬০ (-/+) টাকা)। “CORN FLOUR এর সাথে হাল্কা পানি মিক্স করে খাওয়াতে হবে, মাঝে মাঝে ভেজা পাওরুটিও খেতে দিতে পারেন।
বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য আপনার প্রয়োজনঃ

বাজারে বিশেষ ধরনের সিরিঞ্জ ও চামচ পাওয়া যায় হ্যান্ড ফিডিং এর জন্য সেগুলো কিনে নিতে পারেন। অথবা ২০ মি.লি এর যে সিরিঞ্জগুলো পাওয়া যায় সাধারন ফার্মেসির দোকানে, সেগুলো ব্যবহার করতে পারেন।
বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং এর সময় করনীয় কাজঃ
১/ হ্যান্ড ফিডিং ফর্মুলা খুব ভাল ভাবে মিক্স করে দেয়া যেন কোন শক্ত অংশ না থাকে। কেননা খাবার শক্ত থাকলে তা পাখির গলায় আটকে যেতে পারে।
২/ খাবারের সাথে পানি মিক্স করার পূর্বে তা হাল্কা কুসুম গরম করে নেয়া,
৩/ খাবার একবারে বেশি করে না বানিয়ে প্রতিবার খাওয়ানোর পূর্বে পরিমান মত করে বানিয়ে খাওয়ানো,
৪/ বাচ্চাকে যদি বাবা-মা’র সাথে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রেঃ
- পাখির বাচ্চার জন্য এমন একটি থাকার জায়গার ব্যবস্থা করতে হবে যেটি বিড়াল/ইঁদুর/চিকা/ টিকটিকি/তেলাপোকার উপদ্রব থেকে সম্পূর্ণরুপে মুক্ত।
- পাখির বাচ্চা যেন সঠিক তাপমাত্রা পায় সেজন্য লাইটের ব্যবস্থা করা। শীতকাল বা বৃষ্টির দিনে এটি জরুরী। কেননা বাচ্চা যখন তার বাবা-মা’র সাথে থাকে তখন তারা সঠিক তাপমাত্রা পেয়ে থাকে কিন্তু বাইরে থাকলে এটা সম্ভব হয় না। তাপমাত্রার দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়জোন।
- বাচ্চা রাখার জন্য এমন পাত্রের ব্যবস্থা করতে হবে যেখান থেকে বের হয়ে অন্যত্র যেতে না পারে এবং নিচে নরম কাপড়ের ব্যবস্থা করতে হবে।
৫/ পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর সময় খাবার থলির দিকে লক্ষ রাখতে হবে যেন বেশি পূর্ণ না হয়ে যায়। প্রতি ২-৩ ঘণ্টা পর পর পাখির বাচ্চার খাওয়ানোর বিষয়টি মনে রাখতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং এর পূর্ব অভিজ্ঞতা না থাকলে বা আত্ন-বিশ্বাস এর অভাব থাকলে এটিতে না যাওয়াই ভাল। সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারও হেল্প নিতে পারেন। যারা শুধুমাত্র টেম করবার জন্য পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন বলে ভাবছেন তারা এমন বাচ্চা সংগ্রহ করুন যেগুলো নিজ থেকে খাবার খেতে শিখেছে।
মনে রাখবেন পর্যাপ্ত সময় ও যত্ন নিলে যে কোন বয়সের পাখিই টেম করা সম্ভব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন