পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ককাটেল পাখির পায়ের রিং

ককাটেল পাখির পায়ের রিং, ব্র্যান্ডিং বা পরিচিতি তৈরিতে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। পায়ের রিং এর মাধ্যমে একটি নির্দিষ্ট পাখির জন্ম তারিখ ও বছর, বর্তমান বয়স, মালিকানা এবং ব্রীডিং ইতিহাস জানা যায়। ৫০ পিস ককাটেল পাখির পায়ের রিং এর জন্য খরচ হয়েছে ২০০০ টাকা। এই ২০০০ টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে রিং এর মুল্য, বিকাশ এবং হোম ডেলিভারি খরচ। ভিডিওতে যে রিংগুলো দেখতে পাচ্ছেন তা আমার ককাটেল পাখির জন্য নেয়া। ৩-৪ জোড়া ককাটেল পাখি ইতিমধ্যে ডিম দিয়েছে এবং খুব শীঘ্রই বাচ্ছা বের হবে। এই রিংগুলো ঐ বাচ্ছাগুলোকে পরানো হবে।

বাজরিগার ও ককাটেল পাখির প্রাকৃতিক খাবার এবং উপকারিতা

তুলসী পাতা : ঠান্ডা, কাশি, শ্বাস কস্ট, ফুসফুসের সমস্যা দূর করে, জ্বরনাশক, ভিটামিন কে এর উৎস। প্রচণ্ড শীতে ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধে সপ্তাহে একদিন দিতে পারেন। এক লিটার পানির সাথে ৫-১০মিলি পাতার রস। এলোবেরা বা ঘৃতকুমারি : গরমে দুর্বলতা কমায়, কিডনি ফুসফুস ভাল থাকে, পালক গজায়, পেটের সমস্যা দূর করে, বাচ্চার লোম ছেঁড়া বন্ধ হয়, কাঁটা ছেঁড়া পোড়া ক্ষত ভাল হয়, ত্বকের জন্য বিশেষ উপকারী। সারাবছর নিয়মিত ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন করে। এক লিটার পানির সাথে ১০-১৫মিলি এলোবেরা রস। পুদিনা পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রুচি বর্ধক ও ঠান্ডা ভাব দূর করে, শক্তিবর্ধক। ৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন। থানকুনি পাতা : পেটের সমস্যা ও আমাশয় দূর করে, রক্ত পড়া বন্ধ করে, বায়ু নাশক, প্রশান্তি দান করে। ৫-১০মিলি রস এক লিটার পানির সাথে মিশিয়ে মাসে এক-দুইদিন। নিম পাতা : কৃমি নাশক, শক্তিশালী জীবাণুনাশক, মাইট ধ্বংস হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস পরিষ্কার করে। অতিরিক্ত বা বেশি খাওয়ানো যাবেনা। কৃমি হলে নিমের দ্রবন – প্রতি মাসে টানা ৩ দিন (দিনের বেলায় নিমের দ্রবণ,ব...

পাখির জন্য রসুনের উপকারিতা

রসুন মানব দেহের মত পাখির জন্য অনেক উপকারি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুস্থ এবং রোগমুক্ত রাখতে। রসুনের উপকারিতা নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। পাখির জন্য রসুনের উপকারিতাঃ শ্বাসনালী ও বুকের জীবানুকে ধংস করে, এন্টিবায়োটিক ঔষধের মতো শরীরের ভেতর এন্টিবডিজকে নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় না, শরীরে আক্রমনকারী জীবানুর সঙ্গে লড়াই করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ক্রিমির প্রতিরোধে, পাচন ক্রিয়াকে সুস্থ – সবল রাখে, পাকস্থলি ও অন্ত্রের কাজে টনিকের কাজ করে, রসুনের রস মিশ্রিত পানি স্প্রে করলে উকুন জাতীয় পরজীবির হাত থেকে রক্ষা পাওয়া যায়, হৃদযন্ত্র ও লিভারের উপকার করে, সর্দি-কাশির জন্য উপকারী, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন, ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের ঝুঁকি কমে যায় রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি হলে, রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখে, ইনফেকশন ও ব্যাকটেরিয়া প্রতিরোধী । পাখির জন্য রসুন কিভাবে ব্যবহার করবেন ১) ১ লিটার পানিতে ৩-৪ খোয়া বা খুঁচি খুঁচি করে কেটে সিদ্ধ করে নিবেন। এরপর ঐ পানি, ঠান্ডা করে পাখিকে পান করতে দিবেন। অথবা ২) ১ লিটার পানির...

বাজরিগার ও ককাটেল পাখির সেটাপ – ১৭ই জুলাই, ২০১৯

রাত্রিকালীন আমার ছোট খামারের বাজরিগার ও ককাটেল পাখির সেটাপ। এইখানে বেশিরভাগ পাখিই প্রাপ্ত বয়স্ক এবং ডিম বাচ্চা করানো। বেশ কিছু জোড়া এই বর্ষা মৌসুমে কয়েক দিন আগে ডিম দিল। ভিডিওতে যে পাখিগুলো আছে সেইগুলো বিক্রি করা হবে না।

বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং

ছবি
হ্যান্ড ফিডিং মানে পাখির বাচ্চাকে নিজ হাতে খাইয়ে দেয়া সিরিঞ্জ বা চামচ দিয়ে। বিভিন্ন কারনে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হতে পারে যেমন বাচ্চাকে তার মা-বাবা  না খাওয়ানো/কোন কারনে বাবা-মার মারা যাওয়া অথবা উড়ে যাওয়া। এছাড়া আমাদের মাঝে অনেকেই পোষ মানানোর উদ্দেশেও পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হল বাচ্চাটি তখন পুরোপুরিভাবে খাবারের জন্য আপনার উপর নির্ভরশীল অর্থাৎ আপনিই এখন থেকে তার বাবা আপনিই তার মা। হ্যান্ড ফিডিং এর জন্য যা খেতে দেবেনঃ বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং বাজারে বাজরিগার ও ককাটেল পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য বিভিন্ন হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনতে পাওয়া যায়, যার মধ্যে জনপ্রিয় কোম্পানি হল Deli Nature, Kiki, Nutibird, PetsLife, Exact । এছাড়াও আপনি ইচ্ছা করলে নিজেই ঘরে বসে খাবার বানাতে পারেন ( ডিমের কুসুম,বিস্কুটের গুঁড়া,ছোলা(খোসা ছাড়া ) বা বুটের ডাল যে কোন একটি পেস্ট করে সাথে হাল্কা পানি মিক্স করে দিতে পারেন। উপরের এগুলো না ব্যবস্থা করতে পারলে, আপনি আপনার পাখির বাচ্চাকে CORN FLOUR দিতে পার...

বাজরিগার ও ককাটেল পাখির জন্য নতুন সেটাপ

এই ভিডিওতে আমি আপনাদের আমার বাজরিগার ও ককাটেল পাখির নতুন সেটাপ দেখাবো। খাচাগুলো চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড থেকে অর্ডার দিয়ে বানানো। প্রতিটি খোপের সাইজ ২৪ বাই ১৮ বাই ১৮। প্রতিটি টাওয়ারে রয়েছে ৪টি করে খাঁচা। এই খাচায় বাজরিগার, ককাটেল, লাভ বার্ড, ফিঞ্চ সহ অন্যান্য কেজ বার্ড পালন করা সম্ভব।

পাখির গ্রিন পুপ বা সবুজ পায়খানা

এটি একটি পানি বাহিত রোগ । এ রোগে আক্রান্ত হলে পাখি সবুজ বর্ণের পায়খানা করে । গ্রিন পুপের কারণে অনেক পাখি মারা যায়, নবীন পাখি পালকেরা গ্রিন পুপের কারণে সর্বশান্ত হয়ে পাখি পালনই ছেড়ে দেন। তাই কি কি করলে গ্রিন পুপ হবে না, বা আক্রান্ত হয়ে গেলে এর প্রতিকার কি জেনে নিন। কি কারণে হয়ঃ পাখিকে অপরিস্কার পানি পান করালে । বাসী পানি পান করালে। পাখিকে খোলা পাত্রে পানি করালে ( এতে পাখি পানি পান করার পাত্রে পপ করে আবার সেই পানি খেয়ে থাকে, এতে রোগ দীর্ঘ স্থায়ী হয়) পাখির গ্রিন পুপ প্রতিরোধে করনীয়ঃ পাখিকে অবশ্যই নিরাপদ পানি পান করতে দিবেন। ফুটানো পানিকে ফিল্টার দ্বারা ছেঁকে নিবেন তারপর তা পাখিকে পান করতে দিবেন। খোলা পাত্রে পানি দিবেন না পানির ফিডারে পানি দিবেন। প্রতিদিন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে ওয়াটার ফিডার পরিষ্কার করুন। গ্রিন পুপে যদি পাখি আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন ? করণীয়ঃ ১ম পদ্ধতি আক্রান্ত পাখিকে আলাদা করে দিন। ১ লিটার পানিতে সিপ্রোসিন ১ মিলি (Ciprocin 1ml) + এমোক্সিসিলিন ১ গ্রাম (Amoxicillin 1gm)+ হামিকো পি এইচ ১ মিলি ৭ দিন (Hameco Ph 1ml) অথবা সিপ্রিল- সলিউশন কোরিয়ান ঔষধ (Cipryl-Solut...