Rainbow Budgerigar Mutation - নতুনদের জন্য

বাজরিগার খুব ছোট অবুঝ পাখি। এই ছোট পাখির লালন পালন যত্ন প্রভৃতি বিষয় গুলো না জেনেই যদি মিউটেশন এর পিছনে ছুটেন তাহলে রেইনবো বা অন্য কেনো আকাঙ্খিত মিউটেশন ও পাওয়া সম্ভব হবে না। কেননা আপনার পাখির অযত্ন বা ভুল ভাবে লালন পালন করতে গিয়ে পাখির মৃত্যু ঘটতেই পারে। তাই আগে পাখি কে চিনুন, বুঝুন, লালন পালন সম্পর্কে জানুন এরপর রেইনবো বাজরিগার অনায়াসে ব্রিড করতে পারবেন।

রেইনবো বাজরিগার মিউটেশন চেনার আগে অন্য মিউটেশনগুলো যত বেশী চিনবেন তত সহজে ও বেশি রেইনবো চিনতে পারবেন। তাই শুধু রেইনবো না অন্য মিউটেশনগুলাও চেনার চেষ্টা করবেন।

রেইনবো বাজরিগার কিভাবে চিনবেন?

রেইনবো বাজরিগার কোনো মিউটেশন এর নাম না। নির্দিষ্ট চারটি মিটেশন যখন একটি বাজরিগারে প্রকাশ পায় তখন তাকে রেইনবো বাজরিগার বলে। নির্দিষ্ট চারটি মিউটেশন এর নাম হলঃ

১। Golden Face অথবা Yellow Face Mutant 1  অথবা Yellow Face Mutant 2

২। Opaline

৩। Clearwing

৪। Blue Series অর্থাৎ Sky Blue, Cobalt অথবা Mauve এর যে কোন একটি রঙ। এর সাথে Colour adding হিসেবে Violet অথবা Grey থাকতে পারে।

এই কয়টি মিউটেশন এর কোনটা অনুপস্থিত থাকলে বা এই কয়টি মিউটেশন এর সাথে বাড়তি কোন মিউটেশন যদি যোগ হয় তাহলে সেই বাজরিগারকে রেইনবো বলা যাবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান