পাখি ও পাখাল উৎসব, চট্টগ্রাম - নভেম্বর ২০১৬
আসন্ন ২৬শে নভেম্বর ২০১৬ শনিবার আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের বিশাল পাখি ও পাখাল উৎসব। এই উৎসবে থাকছে কবুতর ও সৌখিন পাখির প্রদর্শনী এবং পাখালদের প্রশিক্ষন কর্মশালা। আয়োজনে থাকছে চট্টগ্রাম বার্ড ব্রীডার্স এ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রীডার্স এ্যাসোসিয়েশন, এবং এ্যাসোসিয়েশন অফ এভিয়ান ভেটেরিনারিয়ানস ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে।
এই পাখি ও পাখাল উৎসবে প্রবেশ সম্পূর্ন ফ্রী এবং যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। উৎসব চলবে উক্ত দিন সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
স্থানঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়
উক্ত উৎসবে আরো থাকছে স্পাঞ্জেল বাজরিগার পাখির প্রতিযোগিতা। YF spangle হোক বা YF2 spangle hok, Single Factor হোক কিংবা Double Factor হোক অথবা Pied Spangle হোক, কোন সমস্যা নেই। আপনার এভিয়ারির সেরা Spangle-টাকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।
স্পাঞ্জেল বাজরিগার পাখির প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলিঃ
- অবশ্যই Spangle মিউটেশানের হতে হবে। অন্য কোন মিউটেশান প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না। এবং ইংলিশ/ইংলিশ ক্রস স্পাঞ্জেল গ্রহনযোগ্য হবে না। শুধুমাত্র পুরুষ/male স্পাজেল প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে। ফিমেল পাখি প্রতিযোগীতায় আনা যাবে না।
- পাখিটি সুস্থ্য ও এক্টিভ হতে হবে, অসুস্থ্য পাখি নিয়ে আসা বোকামির সামিল বলে গন্য করা হবে।
- শুধুমাত্র প্রতিযোগীতায় অংশগ্রহনের ফিঃ ১০০টাকা।
- প্রতিযোগীতার ফি ২৬ তারিখে প্রদর্শনী-স্থলেই নেওয়া হবে, CBBA এর নিজস্ব বুথ/স্টলে টাকা জমা দিয়ে নাম এন্ট্রী করিয়ে নিবেন।
- শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বাররা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। যদি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চান তাহলে ২৬ তারিখের আগেই অথবা ২৬ তারিখ রেজিস্টার করে আমাদের মেম্বার হতে পারবেন।
- একজন মেম্বার সর্বোচ্চ ২টি পাখি প্রতিযোগীতায় নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পাখির জন্য ১০০ টাকা করে জমা দিয়ে নাম এন্ট্রি করাতে হবে।
অর্থাৎ কেউ যদি ২টি পাখি প্রতিযোগীতায় অংশগ্রহন করাতে চান তাহলে ২০০টাকা জমা দিতে হবে।
- বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত
- আয়োজক এবং গ্রুপের এডমিন/মডারেটর প্যানেলের কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে না।
বিজয়ী ও পুরষ্কার
- ১ম পুরষ্কারঃ ১টি ক্রেস্ট+কেরিং কেজ+ ক্যানারী সিড এক প্যাকেট
- ২য় পুরষ্কারঃ ১ টি ক্রেস্ট+কেরিং কেজ
- ৩য় পুরষ্কারঃ ১টি ক্রেস্ট+ক্যানারী সিড প্যাকেট
- ৪র্থ, ৫ম, ৬ষ্টঃ একটি করে কেরিং কেইজ
- ৭ম,৮ম,৯ম ও ১০মঃ প্রত্যেকে ১প্যাকেট ক্যানারি সীড
এছাড়া অন্যদের মন খারাপের কিছু নেই, অংশগ্রহণকারী সকলেই CBBA এর পক্ষ হতে পাচ্ছেন সার্টিফিকেট!
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ফরম প্রাপ্তিস্থানঃ
- সৌখিন একুরিয়াম, পুরাতন রেল স্টেশান
- ফ্রেন্ডস বার্ডস শপ(বাবলুর দোকান), দেওয়ান হাট
- নিপু, প্রিমিয়ার ভার্সিটি ক্যাম্পাস, ওয়াসা(দুপুর ১২-৩টা), 01812-370632
- Arsii Sumon (সুমন), কর্নেল হাট, 01813-039918
- বহদ্দার হাট = Aasrar Aasad (01914705285)
- মুরাদপুর – ২নং গেট = Md Shaiful Alam Shanto (01866-329539)
- পতেংগা – ইপিজেড = Rakib Sohan (01622-977301)
- পাথরঘাটা = Priyanka Das (01631097853) & Jiku Chowdhury (01864139900)
বি:দ্র: সৌখিন & বাবলুর দোকান থেকে শুধু মাত্র ফরম কিনতে পারবেন কিন্তু ফরম জমা দিতে চাইলে আমাদেরকে জমা দিবেন। অথবা ২৬তারিখে প্রোগ্রামের দিন আমাদের নিজস্ব স্টলে জমা দিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য ফরম পূরণে করনীয়ঃ
- ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজ ছবি,
- ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি এবং
- ছবি সংবলিত যেকোন আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন