বাজরিগা পাখি এর প্রাথমিক রঙ এবং কিভাবে কোন রঙের পাখি পাবেন

বাজরিগা পাখি এর বেসিক রঙ দুইটি একটি সবুজ অন্যটি নীল। ডার্ক ফ্যাক্টর অনুযায়ী আবার দুটি রঙের ই  তিনটি করে ধরন আছে সবুজের জন্য লাইট গ্রীন,ডার্ক গ্রিন এবং অলিভ। ধারাবাহিকভাবে এগুলা একটি থেকে অন্যটি গাঢ় দেখায় নীল এর ক্ষেত্রে স্কাই ব্লু, কোবাল্ট এবং মোভ।

সবুজ গুলো হল ডমিন্যান্ট কালার আর নীল হল রিসেসিভ অর্থাৎ যদি একটা সবুজ আর একটা নীল রঙের জিন এর তুলনা করা হয় তবে সবুজ নিজেকে প্রকাশ করবে আর নীল লুকিয়ে যাবে জেতাকে আমরা split বলি। সোজা ভাষায় যদি নীল আর সবুজ পেয়ার করেন তবে বাচ্চা সবুজ রঙের আসবে।তাই নীল আর সবুজ পাখি জোড়া দিয়ে দুই রঙের বাচ্চা পাওয়ার  চিন্তা সম্পুরনই একটা বৃথা চেষ্টা। বেপারগুলা যদিও আর ও জটিল তবে এখানে আমি সহজ ভাষায় বুঝিয়েছি।

বাজরিগা পাখি এর সবুজ রঙয়ের ক্ষেত্রে

বাজরিগার পাখি জোড়াসম্ভাব্য বাজরিগার পাখি পাওয়া যেতে পারে
লাইট গ্রিন + লাইট গ্রিনলাইট গ্রিন
লাইট গ্রিন + ডার্ক  গ্রিনদুই রকমই আসবে
লাইট গ্রিন + অলিভশুধু ডার্ক গ্রিন।
ডার্ক গ্রিন + ডারক গ্রিনডার্ক গিন+লাইট গ্রিন+অলিভ গ্রিন
ডার্ক গ্রিন + অলিভডার্ক গ্রিন+অলিভ
অলিভ + অলিভঅলিভ

বাজরিগা পাখি এর নীল রঙের ক্ষেত্রে

বাজরিগার পাখি জোড়াসম্ভাব্য বাজরিগার পাখি পাওয়া যেতে পারে
স্কাই + স্কাইস্কাই
স্কাই + কোবাল্টদুই ধরনের ই আসবে
স্কাই + মোভকোবাল্ট
কোবাল্ট + কোবাল্টকোবাল্ট + মোভ + স্কাই
কোবাল্ট + মোভকোবাল্ট + মোভ
মোভ + মোভমোভ

অনেকের মনে প্রশ্ন আসবে আমি কেনো শুধু  সবুজ আর নীল বাজরিগার পাখি এর কথা বললাম। বাজরিগার পাখি তো সাদা আর হলুদ ও হয়। হ্যা, হয়  তবে  আসল বেপারটা হল সবুজ একটি কম্বাইন্ড কালার আর  সবুজের বেইজ হল হলুদ রঙ সুতরাং হলুদ সবুজের শ্রেণীতেই আসে  আর তেমনিভাবে সাদা রংটা  নীলের শ্রেণীতে।

মিউটেশনের শেষ নেই এই লিখাটি শুধু মাত্র সমুদ্রের মাঝের এক বিন্দু পানির সমান তবে নতুনরা এটা ফলো করে ব্রিড করাতে পারেন। অবসশই লিখাটি শুধু মাত্র নতুনদের জন্য।

এই আর্টিকেলটির মূল লেখক  মহসিন সুজা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

বাজরিগার ও ককাটিয়েল পাখির চোখের সমস্যার সমাধান