পোস্টগুলি

motivation লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সাহসিকতার গল্প ১ – বাজরিগার পাখি পালন

ছবি
তখন ২০০৮ সাল, আমি সবেমাত্র ৩য় শ্রেণিতে উঠেছি, ক্লাসে ১ম হওয়ায় ভাইজান আমাকে জিজ্ঞেস করেছিল কি চাই তোর, আমি সোজা বাক্যেই বলি, আমি টিয়া পাখি নিবো ( তখন বাজরিগারের নামও শুনি নাই), তার আগ থেকেও পশুপাখির প্রতি ভালোবাসা কাজ করতো, গুলতি দিয়ে শালিক/বাবুই শিকার করতাম, বাসায় এনে ১/২ দিন রাখতাম ইত্যাদি ইত্যাদি… তো ভাই নিয়ে আসলো ৩টা বাজরিগার, সেদিন আনন্দে সারারাত ঘুম আসেনি, নিজের বিছানায় খাচা নিয়ে বসেছিলাম, ওই পাখিগুলো ২ বছর যাবৎ আমার কাছে ছিলো, একবার ভ্রমনে যাওয়ায় ২টা পাখি খাদ্য সংকটে মারা যায় আর একটা বিড়াল আক্রমণ করে। তারপর আমি নিজে টিফিনের টাকা জমিয়ে একটা টিয়াপাখি কিনি সেটিও মাস নয়েক পর খাচা কেটে উড়ে যায়। এভাবে ক্লাস নাইন অবধি চলছিল, তারপর কোয়েল, খরগোশ, রাজহাঁস ইত্যাদিও বাদ পরেনি। টেনের শেষদিকে এক পাখিপ্রেমী ভাইয়ের সাথে বেশ সখ্য হয়, সে আমাকে তার একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু দিয়ে দেন, দুর্ভাগ্যক্রমে দুটি ঘুঘুই ফিমেল হয় আর আমার তাদের জোড়া খোজার উদ্দেশ্যে শহরের পাখির দোকানগুলোতে যাতায়াত বেড়ে যায়, এভাবে চলতে চলতে আবার আমি বাজরিগারের প্রেমে পরে যাই এবং টাকা জমিয়ে ২ জোড়...

শিশুদের মানসিকভাবে তৈরি করুন

ছবি
কয়েকটি ছবি দিলাম। প্রথম ছবিটি বাণিজ্য মেলার একটি শিশুদের খেলনা বিক্রয়ের স্টল থেকে তোলা। নানারকম খেলনা দেখতে পাচ্ছেন এখানে। গিটার, খেলনা পশু, গাড়ি ইত্যাদি। সেই সাথে আছে একে-৪৭ রাইফেলও। চমৎকার খেলনা, তাই না? budgerigar breeder in ctg এবার আসুন, সাম্প্রতিক কিছু খবর পড়ি উত্তরায় কিশোরদের দুই গ্রুপের বিবাদের জেরে হত্যা করা হলো এক কিশোরকে। ফরিদপুরে মোটর সাইকেল কিনে না দেয়ায় বাবা-মা’র গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এক কিশোর। মতিঝিল এজিবি কলোনির কিশোর বাইকারদের দলের সন্ত্রাসের বলি হলেন একজন মা। ড্রাগ এ্যাডিক্ট কিশোরী ঘুমের বড়ি খাইয়ে অজ্ঞান করে হত্যা করলো তার বাবা-মাকে। ফেসবুকের ‘আনসেন্সর্ড’ গ্রুপে রাতভর অশ্লীলতায় মগ্ন কিশোর-কিশোরীরা। ভাবছেন, সামান্য খেলনার প্রসঙ্গে এত কথা কেন বলছি? এবার নিচের একটি ছবিটি দেখুন। budgerigar breeder in ctg এই মেয়েটা এসেছে বাণিজ্যমেলারই অন্য একটি স্টলে। বিস্মিত হয়ে দেখছে নানারকম বিজ্ঞানের টুলস। ছবিটা দেখুন, আর ভাবুন। একটা আশাবাদ জাগে না? একটু ভরসা পাওয়া যায় না? আমাদের অবহেলা এবং অজান্তেই বিলপ্ত হয়ে যাচ্ছে শিশুদের বিনোদন আর সৃজনশীলতা। তারা আসক্ত হয়ে পড়ছে যৌন এবং অপরাধের প্র...