পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিদ্যুৎ ছাড়া মুরগির বাচ্ছার ব্রুডিং - পর্ব ০১

ছবি
দেশি মুরগির বাচ্ছা পালনে তাপমাত্রা খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। সঠিক তাপমাত্রায় বাচ্ছা থাকে সুস্থ সবল এবং রোগমুক্ত। মুরগির বাচ্ছা যদি ঠিকমত তাপ বা গরম না পায় তাহলে খাবারে অনিহা চলে আসে, পানি খায় কম, এক কোণায় বসে থাকে এবং ধীরে ধীরে ভিবিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।  আমি আমার ছোট খামারে মুরগির বাচ্ছার জন্য যে ব্রুডিং পদ্ধতি ব্যবহার করি, সেটাতে তাপমাত্রা থাকে সঠিক এবং কোনো ধরনের বিদ্যুৎ ব্যবহার করতে হয় না। যার ফলশ্রুতিতে দেশি মুরগির বাচ্ছাগুলো খুব সহজে বড় হয়ে উঠে কোনো ধরনের রোগব্যাধি ছাড়া।  বিদ্যুৎ ছাড়া মুরগির বাচ্ছার ব্রুডিং এর জন্য আমি মূলত thermocol box বা ককশিটের বক্স ব্যবহার করি। এই ককশিটের বক্সের ভিতর আবার insulation foam ব্যবহার করা হয় এবং ককশিটের বক্সের উপরের cover বা ঢাকনা ব্যবহার করা হয় না।  একটি ২২ বাই ১৬ ইঞ্ছি thermocol box বা ককশিটের বক্স এর ভিতর খুব সহজেই ১৫-১৬ পিস বাচ্ছা ব্রুডিং করা যায়। ২০ দিন পর্যন্ত এই thermocol box বা ককশিটের বক্সে ব্রুডিং করার পরে আমি এদেরকে অন্যত্র সড়িয়ে ফেলি।  আগামি পর্বে শেয়ার করবো এই thermocol box বা ককশিটের বক্স কিভাবে দে...

মুরগির BCRDV ভ্যাকসিন এর দাম কত এবং কিভাবে দিতে হয়

ছবি
সরকারি BCRDV ভ্যাকসিনের দাম ২০ টাকা  এই BCRDV ভ্যাকসিন দেয়ার সঠিক নিয়ম হচ্ছেঃ মুরগির বাচ্ছার প্রথম ৫ দিনের মধ্যে দিতে হয় ।  ভ্যাকসিন তৈরি করার ১ ঘণ্টার মধ্যে দিতে হয় ।  ২ চোখে ২ ফোঁটা  অথবা ১ চোখে  ১ ফোঁটা দিলেও হবে । যদি বাচ্চা কম হয় তাহলে মুখে ১ ফোঁটা করে দিয়ে দিবেন ।  অবশিষ্ট ভ্যাকসিন মাটির নিচে পুঁতে রাখুন ।  পরের দিন মাল্টিভিটামিন দিবেন । রানীক্ষেত ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ ১। সুস্থ মুরগির বাচ্চা  ঃ সুস্থ বাচ্চায় ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওযা যায়। তাই ভ্যাকসিন প্রয়োগের পূর্বে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে হবে। ২। ভ্যাকসিনেশনের সঠিক সময়সূচী নির্ধারণ  ঃ বাচ্চায় মেটারনাল এন্টিবডির অবস্থা জেনে ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো হয়। তবে এই পরীক্ষা কিছুটা ব্যায়বহুল হওয়ায় আমাদের দেশে সাধারণ খামারীদের জন্য এর সুযোগ কম। তাই একজন দক্ষ ভেটেরিনারিয়ান বা পোল্ট্রি বিশেষজ্ঞ’র সাথে পরামর্শ করে এলাকায় রোগের প্রাদুর্ভাব অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগের সঠিক সময়সূচী নির্ধারণ করা উচিৎ। ৩। সঠিক ভ্যাকসিন নির্বাচন  ঃ...