Fowl cholera treatment - ফাউল কলেরা চিকিৎসা
ফাউল কলেরা মুরগীর ব্যাকটেরিয়া জনিত মারাত্মক রোগ। ফাউল কলেরা পোষা প্রাণীর একটি সংক্রামক সেপ্টিসেমিক রোগ। ফাউল কলেরা রোগের কারণঃ পাসচুরেলা মালটোসিডা ( Pasteurella Multocida ) নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে হাঁস ও মুরগি এ রোগের শিকার হয়ে থাকে। ফাউল কলেরা রোগের লক্ষণঃ তীব্র আকার আক্রান্ত হলে হঠাৎ ঘরের ভিতর হাঁস মুরগি মৃত অবস্থায় পাওয়া যায় মৃদু আকারে আক্রান্ত হলে দেহের তাপমত্রা বৃদ্ধি, সবুজ বা হলুদ কালারের পাতলা পায়খানা করে শ্বাস কষ্ট, দ্রুত ওজন হ্রাস ও খাদ্য খাওয়ার প্রতি অনিহা দেখা দেয় মুরগির মাথার ঝুটি, কানের লতি ও গলার ফুল নীলাব এবং হাঁসের ক্ষেত্রে নীলাভ রঙ হয়। অক্ষিঝিল্লী প্রদাহ, খুড়ানো এবং পাখা ও পায়ের অস্থি সন্ধি স্ফীত হয় ডিম পাড়া মুরগির / হাঁসের ডিম উৎপাদন হ্রাস পায় বা বন্ধ হয়ে যায় ফাউল কলেরা রোগ নির্ণয়ঃ লক্ষন দেখে এ রোগ নির্ণয় সহজ হয় এছাড়া প্রকৃত রোগ নির্ণয় করতে পোস্ট মরটেম / ময়না তদন্ত করা প্রয়োজন। ময়না তদন্ত করলে শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র বিন্দু বিন্দু রক্তে কণা, দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ যেমন – স্ফীত যকৃত, প্লীহা এবং প্লীহার মধ্যে প্রচুর রক্তের জমাট দেখা যায় এবং বৃহাতন্তের...