পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Healthy Cockatiel Bird Poops - সুস্থ ককাটিয়েল পাখির মল

ছবি
Healthy Cockatiel Bird Poops বা সুস্থ ককাটিয়েল পাখির মল এর সাহায্যে আপনি খুব সহজে বুঝতে পারবেন ঐ পাখি সুস্থ নাকি অসুস্থ। সুস্থ ককাটিয়েল পাখির মল থাকবে হালকা সবুজ এবং সামান্য আঠালো। পানির পরিমাণ খুবই কম থাকবে। আপনাদের সুবিধার্থে, আমি নিচে কিছু ছবি যুক্ত করে দিলাম সুস্থ ককাটিয়েল পাখির মলের। আশা রাখি এরপর থেকে আপনারা ককাটিয়েল পাখির মল দেখে সুস্থ বা অসুস্থ পাখি চিনতে পারবেন খুব সহজেই। Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল   Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল   Healthy Cockatiel Bird Poops – সুস্থ ককাটিয়েল পাখির মল

Cockatiel Baby Bird digesting problem - ককাটিয়েল পাখির বাচ্চার খাবার হজমে সমস্যা

Cockatiel Baby Bird Hand Feeding with Medicine – ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং। আমি পুর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করবেন মাল্টি ভিটামিন মিশিয়ে। ঐটিও কার্যকর এবং বেশ ভালো কাজ করে। কিন্তু ইদানিং লক্ষ্য করলাম, অনেকের ককাটিয়েল পাখির বাচ্ছা মারা যাচ্ছে বিভিন্ন কারণে। উল্লেখযোগ্য যে কারণটি অনেক বেশি চোখে পরছে তা হলঃ বাচ্ছা পাখির বমি, খাবার হজম না হওয়াসহ নানাবিদ খাবার সংক্রান্ত সমস্যা নিয়ে। আমার নিজস্ব অনুসন্ধানে, যা বুঝতে পেরেছি তাহলঃ ১) ককাটিয়েল পাখির বাচ্ছাকে বাসায় বানানো হ্যান্ড ফিডিং না করানো, ২) বাজারে পাওয়া যায় সস্তার ৩ অবস্থা খাবার না খাওয়ানো বিশেষ করে মাহে আলমের খাবার একদমই না ৩) ডেলি নেচার ককাটিয়েল পাখির জন্য একদমই ভালো না ৪) খাবার মেয়াদ দেখে কেনা ৫) NutriBird A19 আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি আমার ককাটিয়েল পাখির বাচ্ছাকে হ্যান্ড ফিডিং করারনোর জন্য, এবং ৬) টু-প্লাস / Two Plus এই সিরাপটি হ্যান্ড ফিডিং বানানোর সময় ৩-৫ ফোঁটা মিশিয়ে দিলে অনেক ভালো কাজ করে এবং খাবার হজমে কোনো সমস্যা হয় না। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আরো অন...

Why use cuttlefish Bone - কেন সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহার করবেন

Why use cuttlefish Bone – কেন সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহার করবেন ? এটি মূলত ব্যবহার করা হয় ক্যালসিয়াম এর জন্য এবং প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বলে অনেকেই এটি ব্যবহারে আগ্রহী। এই CuttleFish Bone বা সামুদ্রিক ক্যাটল মাছের হাড় ব্যবহারে কি কি সুবিধা পাবেন, তার বিস্তারিত ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের বুঝতে তেমন অসুবিধা হবে না। এছাড়াও চট্টগ্রামবাসীর সুবিধার্তে, এখন থেকে এটি আপনি আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কিনে নিতে পারবেন। CuttleFish Bone বা সামুদ্রিক ক্যাটল মাছের হাড় সরাসরি কিনতে ভিজিট করুনঃ http://pets.bnwebdesign.com/product/cuttle-fish-bone

Learn from Mistakes - ব্যার্থতা থেকে শিখুন

Learn from Mistakes – ব্যার্থতা থেকে শিখুন, সফল ব্যাক্তিরা এই বাক্যটি ভালো করে জানেন এবং বুঝেন। কারণ শতভাগ চেষ্টা করেও অনেক সময় কাঙ্খিত সফলতা পাওয়া যায় না। ব্যার্থতার এই সময়ে আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন এবং এর থেকে কিছুটা শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে পরেরবার আপনি সফলতার অনেক দ্বারপ্রান্তে পৌছে যাবেন। ভিডিওতে আপনি যে ডিমগুলো দেখতে পাচ্ছেন তা সবগুলোই আমার ককাটিয়েল পাখির ডিম। কোনো এক কারণে হয়তো ডিমগুলো নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে তাতে করে বেশি সমস্যা হয় নি। কিন্তু কি কারণে নষ্ট হয়েছে তার কারণটা খুজে বের করা অনেক বেশি প্রয়োজন। আজকের এই ব্যার্থতা অনেক কিছু শিখাবে আমায় এবং আগামী দিনের সফলতা অর্জনের অনেকদূর নিয়ে যাবে। তাই আবারো বলছি ” Learn from Mistakes – ব্যার্থতা থেকে শিখুন ” । আমার মতে ব্যার্থতা, সফলতা অর্জনের চাবিকাঠি।