পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাখির জন্য আদা বা Ginger এর উপকারিতা

আদার ইংরেজি নাম Ginger এবং বৈজ্ঞানিক নাম Zingiber officinale । আদা একটি উদ্ভিদ মূল যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। আদা খাদ্য শিল্পে, পানীয় তৈরীতে, আচার, ঔষধ ও সুগন্ধি তৈরীতে ব্যবহার করা হয়। ৫০০০ বছর পুর্বে থেকে আদা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইহাতে প্রায় ৫০ ধরনের এন্টিঅক্সিডেন্ট বিদ্যমান। আদার অনেক ঔষধি গুন আছে । আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে একটি হচ্ছে আদা। মহৌষধ নামে খ্যাত এ আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভেষজ গুণ। প্রায় ২০০০ বছর আগে থেকে চীনা ভেষজবিদেরা নানা শারীরিক সমস্যায় আদা ব্যবহার করে আসছেন। আদাতে আছে শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট, এন্টি-ইনফ্লেমেটরি ও অ্যালার্জি প্রতিরোধক উপাদান। যা একাধিক সমস্যা দূর করতে সক্ষম। এ আদায় রয়েছে-ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, লবণ, পটাশিয়াম, ভোলাটাইল, অয়েল ইত্যাদি। এটি একটি ভেষজ ওষুধ। পাখির খামার ব্যবস্থাপনায় আদার ব্যবহারে যে গুনাগুন রয়েছে তা নিচে তুলে ধরা হলঃ পাখির ঠান্ডা লাগায় আদা ভীষণ উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে। ১ চা চামচ আদার রস + ১ চা চামচ তুলসীর ...

Budgerigar Bird Seed Mix for Breeding - বাজরিগার পাখির আদর্শ খাবার ব্রীডিং এর জন্য

আদর্শ খাবার বা SEED MIX অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে বাজরিগার পাখি থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য। পুষ্টিগুন সমৃদ্ধ খাবার বাজরিগার পাখিকে যেমন সুস্থ রাখে ঠিক তেমনি বাচ্ছার দৈহিক গঠনেও অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কিন্তু আমরা যারা নতুন পাখি পালক, জেনে বা  না জেনে বাজার থেকে গতানুগতিক খাবার নিয়ে এসে পাখিকে খেতে দেয় যার মধ্যে বাজরিগার পাখির জন্য প্রয়োজনীয় পুষ্টিগুন থাকে না। যার ফলে বাজরিগার পাখি ডিম দেয়ার পরে দুর্বল হয়ে যায় এবং অনেকাংশে ডিম থেকে বাচ্ছা ফুটে না, ফুটলেও বাচ্ছা বেশি দিন ঠিকে না। বাজরিগার পাখির ব্রীডীং এর সমস্যার সমাধানে এবং নতুন পাখি পালকদের সুবিধার্থে, আমরা পুষ্টিগুন সমৃদ্ধ একটি আদর্শ মানের ১০ কেজি খাবারের তালিকা তৈরি করে দিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে।