পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কেস স্টাডি - বাজরিগার পাখির ভাই বোনের জোড়া লাগানোর দুর্ভিষহ অভিজ্ঞতা

বাজরিগার পাখির ভাই-বোনের মধ্যে জোড়া মিলানোর অভিজ্ঞতাঃ আমার বাসায় প্রায় ২০ জোড়া বাজরিগার পাখি আছে। শখের বশেই পাখি পালা শুরু করি। প্রথমে চারটি মানে দুই জোড়া পাখি ছিল এবং এরা আলাদা আলাদা ব্লাড লাইন থেকে আসা পাখি। ফলে বাচ্চাগুলাও বেশ হেলদি, চটপটে আর সাইজে বড় হচ্ছিলো। কিন্তু বিপত্তি হল যখনি আমি দ্বিতীয় প্রজন্মের বাচ্চাগুলাকে ব্রিডিং করাতে গেলাম। অজ্ঞতাবশতঃ আমি ভাই বোনের মধ্যে জোড়া দিয়ে দেই, ফলে দেখলাম চারটি বাচ্চা ফুটলে অন্তত দুটি বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে। অন্য বাচ্চাগুলাও দুর্বল আর ছোট হচ্ছে। কিন্তু আমি এর কোন কারণ খুঁজে পাচ্ছিলাম না। অনেকগুলা বাচ্চার ডানা, পা বাঁকানো। কেউ আবার উড়তে পারে না। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। পরে বুদ্ধি করে একবার পেয়ার চেঞ্জ করে দিলাম, দেখলাম এবার বাচ্চা ঠিক আছে। লক্ষ্য করলাম এদের ব্লাড লাইন ভিন্ন। অর্থাৎ এরা ভাই-বোন বা নিকটাত্মীয় নয়। বুঝতে পারলাম একই রক্তের মধ্যে পেয়ার দিলে বাচ্চা এমন বিকলাঙ্গ আর দুর্বল হয়। এখন আমার ৫ জোড়া পাখি নিয়মিত ডিম-বাচ্চা দিচ্ছে। এর মধ্যে মাস্টার পেয়ার আছে তিন জোড়া। এবার আবার ভুলক্রমে মামা এবং ভাগনির মধ্যে একটা পেয়ার দিয়ে আজ দেখল...

Budgerigar Bird Play Time - December, 2016 Year

ডিসেম্বর ২০১৬ সালে, আমার সংগ্রহে থাকা বাজরিগার পাখি। Mutatoin হিসেবে আছে Lutino, Yellow DF, White DF, Albino, Yellow and Golden Face Spangle, Pied, Classic blue এবং Yellow face opaline.

Rainbow Budgerigar Mutation - নতুনদের জন্য

বাজরিগার খুব ছোট অবুঝ পাখি। এই ছোট পাখির লালন পালন যত্ন প্রভৃতি বিষয় গুলো না জেনেই যদি মিউটেশন এর পিছনে ছুটেন তাহলে রেইনবো বা অন্য কেনো আকাঙ্খিত মিউটেশন ও পাওয়া সম্ভব হবে না। কেননা আপনার পাখির অযত্ন বা ভুল ভাবে লালন পালন করতে গিয়ে পাখির মৃত্যু ঘটতেই পারে। তাই আগে পাখি কে চিনুন, বুঝুন, লালন পালন সম্পর্কে জানুন এরপর রেইনবো বাজরিগার অনায়াসে ব্রিড করতে পারবেন। রেইনবো বাজরিগার মিউটেশন চেনার আগে অন্য মিউটেশনগুলো যত বেশী চিনবেন তত সহজে ও বেশি রেইনবো চিনতে পারবেন। তাই শুধু রেইনবো না অন্য মিউটেশনগুলাও চেনার চেষ্টা করবেন। রেইনবো বাজরিগার কিভাবে চিনবেন? রেইনবো বাজরিগার কোনো মিউটেশন এর নাম না। নির্দিষ্ট চারটি মিটেশন যখন একটি বাজরিগারে প্রকাশ পায় তখন তাকে রেইনবো বাজরিগার বলে। নির্দিষ্ট চারটি মিউটেশন এর নাম হলঃ ১। Golden Face অথবা Yellow Face Mutant 1   অথবা Yellow Face Mutant 2 ২। Opaline ৩। Clearwing ৪। Blue Series অর্থাৎ Sky Blue, Cobalt অথবা Mauve এর যে কোন একটি রঙ। এর সাথে Colour adding হিসেবে Violet অথবা Grey থাকতে পারে। এই কয়টি মিউটেশন এর কোনটা অনুপস্থিত থাকলে বা এই কয়টি মিউটেশন এর সাথে...

Holland, Jac Cuyten এর ইংলিশ বাজরিগার ভিডিও

ছবি
হল্যান্ডের Jac Cuyten এর গুনগত মানের ইংলিশ বাজরিগার পাখি যা এক কথায় অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে এবং বাজরিগার পাখি পালনে উৎসাহিত করবে। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।  

আমার বাজরিগার সংগ্রহ ডিসেম্বর ২০১৬

ছবি
এই বাজরিগার বাচ্ছা পাখিগুলো আমার কাছে হোম ব্রীড এর মাধম্যে জন্ম নেয়া। বাজরিগার পাখিগুলোর বাবা মা হচ্ছে YF2 Pied Male এর সাথে Lutino Female , YF2 Opaline Blue Male এর সাথে White DF Female. Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG Budgerigars Breeder in CTG