পোস্টগুলি

Bird Seed Mix Cleaning - পাখির সীড মিক্স পরিষ্কার করণ

Bird Seed Mix Cleaning | পাখির সীড মিক্স পরিষ্কার করণ খুবই গুরুত্বপূর্ণ, পাখি এবং বাচ্ছাদের সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা জেনে বা না জেনে অনেক সময় এই গুরুত্বপূর্ণ কাজটি করেতে ভুলে যায়, যা আমাদের করা একদম উচিত না। আমরা আমাদের লোকাল পেট শপ থেকে যেসকল দেশীয় পাখির খাবার কিনে এনে পাখিকে খাওয়ায় তার বেশিরভাগই ময়লা এবং ধুলাবালিযুক্ত থাকে। অনেকে যদিও চাকুনি দিয়ে ঝেড়ে পাখিকে খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু তাতেও পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না। পাখিকে শতভাগ পরিষ্কার এবং ধুলাবালি ও ময়লা মুক্ত রাখার জন্য, সব সময় পাখির খাবার কে ভালো করে পানি দিয়ে ধুইয়ে, কড়া রোদে শুকিয়ে ব্যবহার করা উচিত। এতে করে আপনার পাখি এবং পাখির বাচ্ছা সুস্থ থাকবে।

White Face and Gray Cockatiel Birds Collection

দাম কম হওয়ার কারণে অনেকের কাছে গ্রে ককাটিয়েল পাখি কম পছন্দ। যদিও এই গ্রে ককাটিয়েল পাখি হচ্ছে মূল রঙ এবং এর থেকে বিভিন্ন জাতের উৎপত্তি। ধৈর্য্য এবং সময় নিয়ে নিয়ে কাজ করলে দারুন ফলাফল দেয় এরা। ভিডিওতে যে ককাটিয়েল পাখি দেখা যাচ্ছে তা আমার খামারের জন্ম নেয়া এবং পরম আদরে বেড়ে উঠছে। সব ঠিক থাকলে আগামি বছরে এদেরকে ব্রীডে দিব। ততদিন পর্যন্ত এরা আমার কাছে অন্য সব পাখির ন্যায় সমান গুরুত্ব সহকারে থাকবে।

Cockatiel Bird Egg Food - ককাটিয়েল পাখির এগ ফুড

ছবি
Cockatiel Bird Egg Food বা ককাটিয়েল পাখির এগ ফুড খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ককাটিয়েল সহ যেকোনো পাখির ডিম দেয়া, বাচ্ছা বড় এবং স্বাস্থ্য উন্নয়নে। নিয়মিত এগফুড বা ডিমের তৈরি খাবার ব্যবহারে পাখির জন্য যে সকল সুবিধা পাওয়া যায় তা হলঃ প্রোটিনের চাহিদা পূরণ হয় , নিয়মিত ডিম দেয় বাচ্ছাকে ঠিকমত খাওয়ায় এবং পরিত্যাগ করে না। বাচ্ছার শারীরিক গঠন ঠিকমত হয়, পাখির বাচ্ছার মা বাবার মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়। কিভাবে Cockatiel Bird Egg Food বা ককাটিয়েল পাখির এগ ফুড তৈরি করবেন? আমরা জানি ককাটিয়েল পাখির soft food বা নরম খাবার হিসেবে ছোলা বা চনা খুব পছন্দ। আপনি যখন ককাটিয়েল পাখিকে এই ছোলা বা চনা খাওয়াবেন তার সাথে একটি সিদ্ধ ডিম মিক্স করে দিলেই কিন্তু এগ ফুড বা ডিমের তৈরি খাবার বানানো যায়। আপনাদের সুবিধার জন্য নিচের কিছু ছবিতে দেখালাম কিভাবে আমি ছোলার সাহায্যে আমার ককাটিয়েল পাখির জন্য এগ ফুড তৈরি করি। সিদ্ধ ডিমের সাদা অংশ কাটা বা সালাত কাটার দিয়ে কুচি কুচি করে নেয়া   সিদ্ধ ডিমের কুসুমের অংশ   সিদ্ধ ডিমের সাদা এবং কুসুমের অংশ   চনার সাথে ডিম মিক্স করার সময়

Cockatiel Bird Enjoying Windy Moment - ককাটিয়েল পাখি বাতাস উপভোগ করছে

My adorable and hand-raised cockatiel birds enjoying the windy moment on the rooftop of our apartment. They are not the only ones who enjoy this windy moment but there are some crows also. These birds are from the same parents and male-female confirm. আমার আদরের প্রিয় ককাটিয়েল পাখিগুলো আজ বিকেলের বাতাস উপভোগ করছে ছাদের উপরে। যদিও অনেক বাতাস ছিল কিন্তু এরা বেশ উপভোগ করেছে আজকের বিকেলটি।

Human Friendly Cockatiel Bird Update - 29 April 2021

আমরা Cockatiel Breeder CTG নতুন আরেকটি ভিডিও Human-Firendly Cockatiel Bird Update নিয়ে উপস্থিত হয়েছি আবার আপনাদের মাঝে। এই ভিডিওতে যে ককাটিয়েল পাখি দেখতে পারছেন সেগুলো গত ২০২০ সালের আগস্ট মাসে জন্ম নেয়া এবং আজকের দিনে ওদের বয়স প্রায় ৮ মাস। এই ককাটিয়েল পাখিগুলো বিক্রি করা হবে না এবং পর্যাপ্ত বয়স হলে পরবর্তীতে ব্রিডিং এ দিয়ে বংশ বিস্তার করা হবে। সবাই ঘরে থাকুন এবং কোভিড-১৯ থেকে নিরাপদে থাকুন।

CUTE COCKATIEL BABY - MARCH 2021

After a long break, we are back with a CUTE COCKATIEL BABY Video. It is our first Cockatiel video of this 2021 year after the COVID-19 Pandemic. Hope you are all OK with your birds. In this 2021 year, we just planned to hatch our beloved cockatiel bird’s egg through the incubator. Moreover, the cockatiel baby you are seeing now just hatched through our own incubator. Friends who lost their friends and family member during this COVID-19 Pandemic, my deepest sympathy for them.

8 YEARS OF CBBA - সিবিবিএ এর ৮ বছর

ছবি
চট্টগ্রামের সি আর বি এর শিরিষতলায় এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাখালদের প্রিয় সংগঠন CBBA এর ৮ম জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজকের আয়োজন ছিলঃ সকল পাখি পালকদের সাথে নিয়ে কেক খাওয়া, কুশল বিনিময় এবং পাখি পালন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা। আজকের এই ২২ ডিসেম্বর ২০১২ সালে হাটি হাটি পা করে এই গ্রুপের যাত্রা শুরু হয়েছিল কয়েকজন পাখি পালকদের উদ্যোগে। সেই থেকে আজ অবদি চট্টগ্রামের সকল পাখি প্রেমিকদের মনে স্থান করে নিয়েছে পরম ভালোবাসায় এবং আদরে। আশা করি আগামি দিনেও এই প্র্রিয় CHITTAGONG BIRD BREEDER ASSOCIATION বা CBBA GROUP টি সবাইকে নিয়ে এগিয়ে চলবে এইভাবে এবং সকলের মাঝে আদর ও ভালোবাসা ছড়িয়ে দিবে। সিবিবিএ এর জন্মদিনে আজকের দিনে কিছু স্থির চিত্রঃ Birth Day – 8 Years of CBBA   Birth Day – 8 Years of CBBA   Birth Day – 8 Years of CBBA   Birth Day – 8 Years of CBBA   Birth Day – 8 Years of CBBA   Birth Day – 8 Years of CBBA