পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Indoor Country Chicken Farming - বাসায় দেশি মুরগি পালন

Out of 6 Adult Country chickens, 50% are male and 50% are female. Those chickens are hatched from a manual incubator and aged almost 5 months. We are raising these chickens for our own consumption and fed only natural seeds mix. No antibiotics and vaccines are used. We also have 26 pieces of 35 days old and 28 pieces of 7 days old chicken babies. Our main purpose of this indoor country chicken farming is to fulfill our own protein demand and eat organic and healthy chicken meat. 6টি প্রাপ্তবয়স্ক দেশের মুরগির মধ্যে ৫০ ভাগ মোরগ এবং ৫০ ভাগ মুরগি। এই মুরগিগুলি ডিম থেকে একটি ম্যানুয়াল ইনকিউবেটর এর মাধ্যমে বের করা এবং ৫ মাস বয়স রানিং। আমরা এই মুরগিগুলিকে আমাদের নিজস্ব প্রয়োজনের জন্য লালন-পালন করছি এবং শুধুমাত্র প্রাকৃতিক খাবারের মিশ্রণ খাওয়াচ্ছি। কোনো অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিন ব্যবহার করা হয় নি । আমাদের কাছে ৩৫ দিন বয়সের ২৬ পিস এবং ৭ দিন বয়সী মুরগির বাচ্চার ২৮ পিস রয়েছে। বাসায় দেশি মুরগি পালনের মূল উদ্দেশ্য হল আমাদের নিজস্ব প্রোটিনের চাহিদা পূরণ করা এবং এন্টিবায়োটিক মুক্ত স্বাস্থ...

Incubator Country Chicken Egg Update - ইনকিউবেটর এর দেশি মুরগির ডিমের আপডেট

ভিডিও তে যে ডিমগুলো দেখতে পারছেন সেইগুলো দেশী মুরগির বীজ ডিম এবং বসানো হয়েছে আমার নিজের তৈরি ম্যানুয়াল ইনকিউবেটরে। ম্যানুয়াল ইনকিউবেটরে প্রথম ১ থেকে ১৮ দিন পর্যন্ত দিনে ৩ বার ডিম ঘুড়িয়ে দিতে হয় এবং আদ্রতা রাখতে হয় ৬০ থেকে ৬৫% পর্যন্ত। ১৯-২১ দিন পর্যন্ত আদ্রতা রাখতে হবে ৭৫-৮৫% পর্যন্ত। আজকের এই ভিডিও নিয়ে যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে ফেলুন।

Quick View of Cockatiel Farm - ককাটিয়েল খামারের ভিডিও

ভিডিওতে যে ককাটিয়েল পাখিগুলো দেখছেন তা আমাদের খামারে বর্তমানে বিদ্যমান আছে। অনেকগুলো জোড়ায় ইতিমধ্যে ডিম দিয়েছে। আসছে মৌসুমে ককাটিয়েল পাখিকে ব্রীডে দেয়ার আগে কৃমির কোর্সটা করিয়ে নিয়েন। ভালো ফলাফল পাবেন। ককাটিয়েল পাখি নিয়ে কিছু জানার থাকলে, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন। চেষ্টা করবো দ্রুত উত্তর দেয়ার জন্য।

BIRD DEWORMING - পাখির কৃমিনাশক

Bird Deworming – পাখির কৃমিনাশক কোর্সের জন্য যে সকল মেডিসিন এর প্রয়োজন হবে, তা হলঃ ১) Electromin Powder 2) Avinex Powder ৩) BoostBryd N – Liquid ৪) Liva Vit – Liquid কিভাবে এই কৃমিনাশক কোর্স টি করাবেন? —————————————– এই কৃমিনাশক কোর্সটি করাতে আপনার ১০ দিনের মত সময় প্রয়োজন হবে। * ১ম এবং ২য় দিন লিভা ভিট ( লিভার টনিক ) দিতে হবে * ৩য় দিন এভিনেক্স (কৃমির ঔষুধ) দিতে হবে * ৪র্থ এবং ৫ম দিন আবার লিভা ভিট ( লিভার টনিক ) দিতে হবে * ৬ষ্ঠ থেকে ১০ম দিন পর্যন্ত বুসব্রীড এন ( মাল্টি ভিটামিন ) দিতে হবে। কোন মেডিসিন কতটুকু পরিমান ব্যবহার করতে হবে? —————————————– * লিভা ভিট – ১ মিলি লিকুইড, প্রতি ১ লিটার পানির সাথে মিশিয়ে একটানা ২ দিন ব্যবহার করতে হবে। ৬ – ৮ ঘন্টার বেশি এই পানি ব্যবহার করা যাবে না। * এভিনেক্স – ১ গ্রাম পাউডার, প্রতি ১ লিটার পানির সাথে ১ দিন ব্যবহার করতে হবে। ৬ – ৮ ঘন্টার বেশি এই পান...

Human Friendly Cockatiel Bird

আমাদের এই Human Friendly Cockatiel Bird টি মানুষের সাথে খুবই বন্ধুসুলভ। চুপচাপ থাকতে পছন্দ করে এবং বাইরে গেলে হাতের আঙ্গুল হয়ে উঠে তার প্রিয় স্থান বসার জন্য। এই Cockatiel বা ককাটিয়েল পাখিটি আমাদের নিজের পাখির খামারে জন্ম নেয়া এবং হ্যান্ড ফিড করিয়ে বড় করা। এর আরোও একটি ভাই আছে এক সাথে বড় করা। এদের মা কোনো এক অজানা কারণে মারা গিয়েছে কিন্তু এদের বাবা এখনো বেঁচে আছে এবং নিয়মিত বংশ বিস্তার 😜 করে যাচ্ছে। মানুষের মত, পাখিদেরও মাঝে মাঝে বাতাস উপভোগ করতে মন চায়। তাইতো আমি আর আমার এই ককাটিয়েল পাখি কে নিয়ে ছাদে গিয়ে বাতাস উপভোগ করতে গিয়ে ক্যামেরাবন্দি হলাম।

Egg Incubator Machine - ডিম ফুটানোর মেশিন

বর্তমান সময়ে Egg Incubator Machine – ডিম ফুটানোর মেশিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পাখি প্রেমিক ব্রীডারদের জন্য। কারণ অনেক সময় নতুন পেরেন্টস হওয়া পাখিগুলো বা অন্য যে কোনো কারণে ডিমে ঠিকমত তা দেয় না বা বসে না। যার কারণে অনেক সময় বিভিন্ন পাখির যেমনঃ ককাটিয়েল, বাজরিগার, জাবা, ফিঞ্ছ, ম্যাকাউ, ককাতু, কবুতর এর ডিম নষ্ট হয়ে যায়। আমাদের তৈরি এই Egg Incubator Machine – ডিম ফুটানোর ম্যানুয়াল মেশিনটির সাহায্য আপনি ককাটিয়েল, বাজরিগার, ফিঞ্চ, জাবা, ককাতু, ম্যাকাউ, কোয়েল, হাঁস, মুরগি ও কবুতর এর ডিম খুব সহজেই ফুটাতে পারবেন। আমাদের তৈরি এই Egg Incubator Machine – ডিম ফুটানোর ম্যানুয়াল মেশিনটির সাহায্য আপনি সর্বনিম্ন ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেনঃ ১) ককাটিয়েল পাখি এর ডিম ৫০ – ৮০ টি ২) বাজরিগার পাখি এর ডিম ৮০ – ১০০ টি ৩) ফিঞ্চ পাখি এর ডিম ১০০ – ১২০ টি ৪) জাবা পাখি এর ডিম ৮০ – ১০০ টি ৫) ককাতু পাখি এর ডিম ৩০ – ৫০ টি ৬) ম্যাকাউ পাখি এর ডিম ৩০ – ৪০ টি ৭) কোয়েল পাখি এর ডিম ৫০ – ৮০ টি ৮) মুরগি এর ডিম ২০ – ২৪ টি ৯) হাঁস এর ডিম ১৫ – ২০ টি এ...