পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Checking Cockatiel Bird Egg - ককাটিয়েল পাখির ডিম যাচাই

Checking Cockatiel Bird Egg – ককাটিয়েল পাখির ডিম যাচাই করা খুবই সহজ। প্রয়োজন শুধু একটি টর্চ লাইট বা ফ্লাশ লাইট এবং ডিম। কেন ডিম চেক করবেন? ডিম মূলত চেক করা হয় ডিমের উর্বরতা বা অনুর্বরতা অবস্থা বুঝার জন্য। টর্চ লাইট দিয়ে আপনি যখন ডিমের নিচের দিকে রেখে উপর থেকে দেখবেন তখনই বুঝতে পারবেন ডিম থেকে বাচ্ছা ফুটবে কিনা। আমার এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজে আসবে। আপানি ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো পাখি যেমন ফিঞ্চ, জাবা, বাজরিগার, কবুতর সহ অন্যান্য পাখির ডিমে যাচাই করে নিতে পারবেন।

ককাটিয়েল পাখির বাচ্চা ক্রয়ে সাবধান

সবারই শখ হয় একটা পোষা ককাটিয়েল পাখি পালার জন্য এবং এটি খারাপের কিছু না। আপনি যদি সঠিক নিয়ম মেনে বন্য পাখি ছাড়া খাঁচার পাখিকে পোষ মানাতে পারেন, অবশ্যই আপনাকে সাধুবাদ দেয়া যায় এবং এর দাবিদার। কিন্তু আপত্তি হয় তখন, যখন আপনি আপনার শখ পূরণ করতে গিয়ে একটা ককাটিয়েল পাখির বাচ্চাকে মেরে ফেলেন। কিভাবে? আমার এই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি এর সম্পর্কে বুঝাতে। আশাকরি খুব সহজে বুঝতে পারবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় মাত্র খাওয়া শিখছে বা শিখেছে এমন ককাটিয়েল পাখির বাচ্চা নিয়ে পোষ মানানোর চেষ্টা করুন। আপনার পাখি পোষার শখও পূরন হবে এবং যে পাখিকে আপনি পুষবেন সেটিও ভালো থাকবে।

Cockatiel Bird Hospital Cage - ককাটিয়েল পাখির হাসপাতাল খাচা

Cockatiel Bird Hospital Cage বা ককাটিয়েল পাখির হাসপাতাল খাচার প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই। পাখি যখন অসুস্থ হয় তখন ঐ পাখিকে আলাদা করে অন্য খাঁচায় নিয়ে যখন চিকিৎসা করা হয় মূলত তাকেই Hospital Cage বা হাসপাতাল খাঁচা বলে। আজকের এই ভিডিওতে আমি আমার Hospital Cage বা হাসপাতাল খাঁচাটির সেটাপ এবং ব্যবহার আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাজে আসবে।