পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Vitamin Course for Budgerigar and Cockatiel Birds - বাজরিগার ও ককাটেল পাখির ভিটামিন কোর্স

ভিটামিন – বাজরিগার, ককাটেল এবং অন্যান্য পাখির জন্য বেশ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে বিশেষ করে ব্রীডিং মৌসুমে। ভিটামিন শূন্যতায় থাকা কোনো পাখিকে যদি ব্রীডিং করতে দেয়া হয় সেই ক্ষেত্রে একজন ব্রীডারকে নানা রকম ঝামেলায় পরতে হয় যেমনঃ ডিম না জমা, ডিমের ভিতর বাচ্ছা মরে যাওয়া, বাবা মা বাচ্ছাদের পশম খেয়ে ফেলা, বাচ্ছাদের রক্তাক্ত করে ফেলা সহ আরো অনেক সমস্যা। পাখির ভিটামিন শূন্যতায় ভোগার ফলে বিভিন্ন সমস্যা এড়ানোর জন্য আমি আমার দীর্ঘ ৩-৪ বছরে অভিজ্ঞতার আলোকে মাসিক ভিত্তিতে ভিটামিন কোর্স করিয়ে থাকি এবং আপনাদের সুবিধার জন্য নিচে সেই তালিকাটি প্রকাশ করা হল। Vitamin Course – ভিটামিন কোর্স মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ ১ তারিখ = Liva-Vit ২ তারিখ = Liva-Vit ৩ তারিখ = Liva-Vit ৪ তারিখ = Liva-Vit ৫ তারিখ = Liva-Vit ৬ তারিখ = সাধারন পানি ৭ তারিখ = সাধারন পানি মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ ১৫ তারিখ = ACV ১৬ তারিখ = ACV ১৭ তারিখ = ACV ১৮ তারিখ = ACV ১৯ তারিখ = ACV ২০ তারিখ = সাধারন পানি ২১ তারিখ = সাধারন পানি মাসের  ৮ তারিখ থেকে ১৪ তারিখ ৮ তারিখ = BoostBryd-N ৯ তারিখ = BoostBryd-N ১০ তারিখ = BoostBryd-...

Banding Cockatiel Baby Bird with Leg Ring - ককাটেল পাখির বাচ্ছাকে পায়ে রিং লাগানো

Cockatiel বা ককাটেল বাচ্ছার পায়ে রিং পরানো খুবই সহজ। ককাটেল পাখির বাচ্ছাকে রিং পরানোর উপযুক্ত সময় হচ্ছে চোখ ফুটার ৩-৫ দিনের মধ্যে। এর বেশি হলে পায়ে রিং খুব পরানো একটু কষ্ট্যসাধ্যা হয়ে যায়। ভিডিওতে আমি যথাসাধ্যা চেষ্টা করেছি আপনাদের এই বিষয়ে বুঝিয়ে বলার জন্য। এরপরও যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন।

Banding Budgerigar baby with leg ring - বাজরিগার বাচ্ছা পাখিকে পায়ে রিং পরানো

Banding a Budgerigar অথবা বাজরিগার পাখিকে রিং লাগানো তেমন কঠিন কাজ না। সময় নিয়ে এবং যথাযথ জ্ঞান থাকলে যে কেউ পাখির পায়ে রিং লাগাতে পারবেন। এই ভিডিওতে আমি আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বাজরিগার পাখির পায়ে রিং লাগানো যায়। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে করে ফেলুন।

বাজরিগার ও ককাটেল পাখির বাচ্ছা যাচাই

গত বর্ষা মৌসুমে ডিম দেয়া ককাটেল ও বাজরিগার পাখি কয়েকদিন আগে তাদের বাচ্ছা ফুটিয়েছে। আরো কয়েক জোড়া অপেক্ষামান তাদের ডিম থেকে বাচ্ছা ফুটানোর জন্য। এই ভিডিও তে আমি মাত্র এক জোড়া বাজরিগার এবং ককাটেল পাখির বাচ্ছার ছবি রেকর্ড করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।