এটি একটি পানি বাহিত রোগ । এ রোগে আক্রান্ত হলে পাখি সবুজ বর্ণের পায়খানা করে । গ্রিন পুপের কারণে অনেক পাখি মারা যায়, নবীন পাখি পালকেরা গ্রিন পুপের কারণে সর্বশান্ত হয়ে পাখি পালনই ছেড়ে দেন। তাই কি কি করলে গ্রিন পুপ হবে না, বা আক্রান্ত হয়ে গেলে এর প্রতিকার কি জেনে নিন। কি কারণে হয়ঃ পাখিকে অপরিস্কার পানি পান করালে । বাসী পানি পান করালে। পাখিকে খোলা পাত্রে পানি করালে ( এতে পাখি পানি পান করার পাত্রে পপ করে আবার সেই পানি খেয়ে থাকে, এতে রোগ দীর্ঘ স্থায়ী হয়) পাখির গ্রিন পুপ প্রতিরোধে করনীয়ঃ পাখিকে অবশ্যই নিরাপদ পানি পান করতে দিবেন। ফুটানো পানিকে ফিল্টার দ্বারা ছেঁকে নিবেন তারপর তা পাখিকে পান করতে দিবেন। খোলা পাত্রে পানি দিবেন না পানির ফিডারে পানি দিবেন। প্রতিদিন লবণ মিশ্রিত গরম পানি দিয়ে ওয়াটার ফিডার পরিষ্কার করুন। গ্রিন পুপে যদি পাখি আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন ? করণীয়ঃ ১ম পদ্ধতি আক্রান্ত পাখিকে আলাদা করে দিন। ১ লিটার পানিতে সিপ্রোসিন ১ মিলি (Ciprocin 1ml) + এমোক্সিসিলিন ১ গ্রাম (Amoxicillin 1gm)+ হামিকো পি এইচ ১ মিলি ৭ দিন (Hameco Ph 1ml) অথবা সিপ্রিল- সলিউশন কোরিয়ান ঔষধ (Cipryl-Solut...
হল্যান্ডের Jac Cuyten এর গুনগত মানের ইংলিশ বাজরিগার পাখি যা এক কথায় অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে এবং বাজরিগার পাখি পালনে উৎসাহিত করবে। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সরকারি BCRDV ভ্যাকসিনের দাম ২০ টাকা এই BCRDV ভ্যাকসিন দেয়ার সঠিক নিয়ম হচ্ছেঃ মুরগির বাচ্ছার প্রথম ৫ দিনের মধ্যে দিতে হয় । ভ্যাকসিন তৈরি করার ১ ঘণ্টার মধ্যে দিতে হয় । ২ চোখে ২ ফোঁটা অথবা ১ চোখে ১ ফোঁটা দিলেও হবে । যদি বাচ্চা কম হয় তাহলে মুখে ১ ফোঁটা করে দিয়ে দিবেন । অবশিষ্ট ভ্যাকসিন মাটির নিচে পুঁতে রাখুন । পরের দিন মাল্টিভিটামিন দিবেন । রানীক্ষেত ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ ১। সুস্থ মুরগির বাচ্চা ঃ সুস্থ বাচ্চায় ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো ফলাফল পাওযা যায়। তাই ভ্যাকসিন প্রয়োগের পূর্বে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে হবে। ২। ভ্যাকসিনেশনের সঠিক সময়সূচী নির্ধারণ ঃ বাচ্চায় মেটারনাল এন্টিবডির অবস্থা জেনে ভ্যাকসিন প্রয়োগ করলে ভালো হয়। তবে এই পরীক্ষা কিছুটা ব্যায়বহুল হওয়ায় আমাদের দেশে সাধারণ খামারীদের জন্য এর সুযোগ কম। তাই একজন দক্ষ ভেটেরিনারিয়ান বা পোল্ট্রি বিশেষজ্ঞ’র সাথে পরামর্শ করে এলাকায় রোগের প্রাদুর্ভাব অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগের সঠিক সময়সূচী নির্ধারণ করা উচিৎ। ৩। সঠিক ভ্যাকসিন নির্বাচন ঃ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত শেয়ার করুন